ঢাকামঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. অপরাধ

গোয়াইনঘাটে ফোর্স মবিলাইজেশন অভিযান

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
২২ জুন ২০২৬

Link Copied!

সিলেট বিভাগের ডিআইজি ড. মোঃ জিল্লুর রহমান’র দিকনির্দেশনায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ফোর্স মবিলাইজেশন ড্রিল ও চেকপোস্টসহ সপ্তাহ ব্যাপী ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা করেছে থানা পুলিশ।

 

সোমবার (২২ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আব্দুল আল নোমান ও গোয়াইনঘাট থানার ওসি মোঃ মনিরুজ্জামান’র নেতৃত্বে পরিচালিত এ অভিযানে গোয়াইনঘাট থানার পুলিশ সদস্যরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হয়।

অভিযান চলাকালে মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান, চোরাচালান প্রতিরোধ, বিভিন্ন মামলার আসামি গ্রেফতার, ওয়ারেন্ট তামিল, বাড়ব বাড়ি তল্লাশি, বাসস্ট্যান্ড ও জনসমাগমস্থলে বিশেষ নজরদারিসহ নানা কার্যক্রম পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের ফোর্স মবিলাইজেশন ড্রিল নিয়মিতভাবে পরিচালিত হবে। সিলেট বিভাগের ডিআইজির নির্দেশনায় আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতা আরও জোরদার হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

পুলিশের এ ধরনের সমন্বিত অভিযান অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে এবং সাধারণ মানুষের মাঝে নিরাপত্তাবোধ বৃদ্ধি করবে বলে আশা করেস্থানীয় সচেতন মহল।

 

আরও পড়ুন

সিলেটে সীমান্তের লাখাট স্টেশন সংলগ্ন এলাকায় খাসিয়ার গুলিতে যুবক নিহত

জাফলং জিরো পয়েন্টে ট্রাক্সফোর্সের অভিযান: আটক ১ জনের কারাদণ্ড 

গোয়াইনঘাটে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

সারা দেশের ন্যায় গোয়াইনঘাটে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

গোয়াইনঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

গোয়াইনঘাটে মাদকবিরোধী ঐক্যের আহ্বায়ক কমিটি

সিলেটে ভারতীয় অবৈধ এয়ারগান উদ্ধার করল বিজিবি 

গোয়াইনঘাটে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে  নৌকা চুরির অভিযোগে যুবকের চোখ উপড়ে ফেলছে দূর্বৃত্তরা 

গোয়াইনঘাটে  নৌকা চুরির অভিযোগে যুবকের চোখ উপড়ে ফেলছে দূর্বৃত্তরা 

আলীরগাঁও কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের  বিদায়ী সভা ও মিলাদ মাহফিলে অনুষ্ঠিত 

গোয়াইনঘাটের লুনীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলন, হুমকির মুখে চা-বাগান সহ বেশকটি গ্রাম

জনগণের দোরগোড়ায় মৌলিক সেবা পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য