ঢাকামঙ্গলবার , ১৬ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. অপরাধ

চাঁদাবাজির অভিযোগে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে গ্রেফতার ০২

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
২৯ মার্চ ২০২৬

Link Copied!

 

আলোকিত গোয়াইনঘাট :

চাঁদাবাজির অভিযোগে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে দুইজন কে গ্রেফতার করেছে পুলিশ।

২৮ মাৰ্চ আনুমানিক ২২:৪০ ঘটিকায় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) মোঃ সোলায়মান মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কোতোয়ালী মডেল থানাধীন পেপার পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টারত ০২ (দুই) জন চাঁদাবাজকে ধাওয়া করে আটক করেন। এ সময় অজ্ঞাতনামা আরও ২/৩ জন চাঁদাবাজ পালিয়ে যায়।

 

ধৃত আসামিরা হলো-১। মোঃ ইউসুফ মিয়া (৩৬), পিতা-মৃত শেখ আব্দুস সোবহান, মাতা-ফিরোজা খাতুন, সাং-চেঙ্গাটি, থানা-বাজিতপুর, জেলা-কিশোরগঞ্জ; বর্তমানে-ছড়ারপাড়, কমিশনারের কলোনী, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট ও ২। আব্দুল ছাত্তার (৩৭), পিতা-মৃত কফিল উদ্দিন শেখ, মাতা-আফেলা বেগম, সাং-সাদেকপুর, থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জ; বর্তমানে-তালতলা, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট।

 

উল্লেখ্য যে উক্ত সময় উপস্থিত হকার ও ব্যবসায়ীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত আসামিদ্বয় ও পলাতক অজ্ঞাতনামা আসামিগণ পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ নিয়মিতভাবে প্রশাসনের নাম ব্যবহার করে পেপার পয়েন্ট ও এর আশপাশ এলাকার বিভিন্ন হকারের নিকট হতে প্রতিদিন ২০০/- টাকা হারে চাঁদা দাবি ও উত্তোলন করে আসছিল।

উক্ত ঘটনার বিষয়ে কোতোয়ালী মডেল থানার মামলা নং-৬১, তারিখ-২৯/০৩/২০২৬খ্রি:, ধারা-৩৮৫/৩৪ পেনাল কোড রুজু করা হয়। আসামীদ্বয়‘কে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন

সারা দেশের ন্যায় গোয়াইনঘাটে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষা অনুষ্ঠিত, অনুপস্থিত ৪৩ পরীক্ষার্থী

গোয়াইনঘাটে বজ্রপাতে ১ জনের মৃত্যু

হাম-রুবেলা টিকাদানের মাধ্যমে শিশুদের সুরক্ষা দিতে চাই—আব্দুল কাইয়ুম চৌধুরী 

আবহমান কাল থেকে খেয়া পারাপারই ভরসা গোয়াইনঘাটের ৫০ হাজার মানুষের, ব্রীজ নির্মাণের দাবি 

সিলেটে ৫৭ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক

গোয়াইনঘাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ  উদযাপিত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক 

সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুল আহাদ এর  দাফন সম্পন্ন

জুলাই সনদ বাস্তবায়নে আরেকটি  জুলাই বিপ্লবের প্রস্তুতি নিতে হবে  …….মাওঃ হাবিবুর রহমান 

সড়ক দুর্ঘটনায় নিহত জামায়াত নেতা মুশাররফ হোসেন এর পরিবারের পাশে জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান

জাফলং কে পৌরসভা করার সুপারিশ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর 

প্রধানমন্ত্রীর সৌজন্য বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ