আলোকিত গোয়াইনঘাট :
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ মিনাটিলা বিওপির একটি বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযানে টহল দল সীমান্ত পিলার ১২৮৩/এমপি থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাঁঠালবাড়ী নামক স্থান হতে পরিত্যক্ত অবস্থায় ০৩টি ভারতীয় এয়ারগান উদ্বার করা হয়।
০৪ জুলাই শনিবার ১২:০০ ঘটিকায় সময় একটি বিশেষ টহল দল অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করে সীমান্ত পিলার ১২৮৩/১১-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝিঙ্গাবাড়ী নামক স্থান হতে পরিত্যক্ত অবস্থায় ০১টি ভারতীয় এয়ারগান সর্বমোট ০৪টি ভারতীয় এয়ারগান উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত এয়ারগানগুলো আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জৈন্তাপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হক জানান, বিজিবি সীমান্ত নিরাপত্তা রক্ষা, অবৈধ অস্ত্র পাচার, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ এবং পুশ-ইন প্রতিরোধে সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং বিজিবি যেকোনো ধরণের অভিযান পরিচালনা করে সফলতা অর্জন করছে। ভবিষ্যতেও এ ধরনের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত থাকবে।