ঢাকামঙ্গলবার , ১৬ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. অপরাধ

গোয়াইনঘাটে প্রভাবশালীদের আতর্কিত হামলায় গুরুতর আহত দুই নারী

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
২২ ডিসেম্বর ২০২৫

Link Copied!

Oplus_131072

 

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৭নং নন্দিরগাঁও ইউনিয়নে ৪ নং ওয়ার্ডের অন্তর্গত নয়াগাঁও গ্রামে প্রভাবশালীদের আতর্কিত হামলায় অসহায় হতদরিদ্র পরিবারের দুই নারী গুরুতর আহত হয়েছেন।

 

গত শনিবার(২০ ডিসেম্বর)সকাল ৭টা সময় বিবাদী ইমাম উদ্দিন(৩৮),বিলাল উদ্দিন(৩০),মিনহাজ উদ্দিন(২৩), জুবেল আহমদ(২৫)সহ অজ্ঞাতনামা আরও ২/৩ জন দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে পার্শ্ববর্তী বাদী পক্ষকে আক্রমণ করে।এতে গিয়াস উদ্দীন স্ত্রী রহিমা বেগম(৪৬) এবং বোন সইফা(৫৭) মারাত্মক আহত হন।এ ঘটনায় আহতের স্বামী গিয়াস উদ্দিন বাদি হয়ে গোয়াইনঘাট থানায় একটি অভিযোগ করেছেন।

মামলা সুত্রে জানা যায়,বাদী গিয়াস উদ্দিন অত্যন্ত সহজ সরল এবং নিরিহ প্রকৃতির মানুষ।বিবাদী পক্ষ অনেক দিন থেকে তাদের সাথে দ্বন্দ্ব সৃষ্টি করে আসছে। বিভিন্ন সময় বিভিন্ন স্থানে দেখা মাত্র অহেতুক কথা বার্তা এবং গালাগালিও করে।পরধনলোভী হওয়ায় লোভ সামলাতে পারছে না তার সম্পদের প্রতিও। তার স্ত্রী রহিমা বেগম এবং বোন সইফা বেগম কে প্রাণে হত্যা করার জন্য বিবাদীরা ধাও দিয়ে কোপ এবং রড দিয়ে আঘাত করে।পরবর্তীতে পাড়া প্রতিবেশীরা এগিয়ে এসে আমাদের উদ্ধার করে গোয়াইনঘাট মেডিকেল ভর্তি করলে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেলে রেফার্ড করা হয়।
জানতে চাইলে বাদি গিয়াস উদ্দিন জানান আমি অসহায় দরিদ্র লোক সিলেটে একটি মার্কেটে গার্ডের চাকরী করি, আমার বাড়িতে আমার স্ত্রী ও ও বোনের উপর তারা হামলা চালিয়েছে, বর্তমানে তারা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন, আমি এই হামলার বিচার চাই এলাকার মানুষের সহযোগিতা চাই।

বিবাদী ইমাম উদ্দিন এর মুঠোফোনে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি

এ বিষয়ে জানতে চাইলে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ বলেন মোঃ মনিরুজ্জামান বলেন এই রকম একটি ঘটনা শুনেছি, এজহার অনুযায়ী তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

সারা দেশের ন্যায় গোয়াইনঘাটে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষা অনুষ্ঠিত, অনুপস্থিত ৪৩ পরীক্ষার্থী

গোয়াইনঘাটে বজ্রপাতে ১ জনের মৃত্যু

হাম-রুবেলা টিকাদানের মাধ্যমে শিশুদের সুরক্ষা দিতে চাই—আব্দুল কাইয়ুম চৌধুরী 

আবহমান কাল থেকে খেয়া পারাপারই ভরসা গোয়াইনঘাটের ৫০ হাজার মানুষের, ব্রীজ নির্মাণের দাবি 

সিলেটে ৫৭ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক

গোয়াইনঘাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ  উদযাপিত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক 

সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুল আহাদ এর  দাফন সম্পন্ন

জুলাই সনদ বাস্তবায়নে আরেকটি  জুলাই বিপ্লবের প্রস্তুতি নিতে হবে  …….মাওঃ হাবিবুর রহমান 

সড়ক দুর্ঘটনায় নিহত জামায়াত নেতা মুশাররফ হোসেন এর পরিবারের পাশে জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান

জাফলং কে পৌরসভা করার সুপারিশ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর 

প্রধানমন্ত্রীর সৌজন্য বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ