আলোকিত গোয়াইনঘাট :
গনপ্ৰজাতন্ত্ৰী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি বলেছেন জনগনের দোরগোড়ায় মৌলিক সেবা পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য। তাছাড়া বিএনপি সরকার সর্বদা জনগনের মৌল মানবিক চাহিদা পূরনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
গোয়াইনঘাট উপজেলার জাফলং রসুলপুরসহ আশপাশ এলাকায় নিরাপদ সুপেয় পানির সংকট দূর করতে ১ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ের একটি মিনি ওয়াটার সাপ্লাই ট্রিটমেন্ট প্লান্টের (সারফেস ওয়াটার) ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলে এলাকাবাসীর দীর্ঘদিনের সুপেয় পানির কষ্ট লাঘবে এই প্লান্টটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি ২৬ জুন শুক্রবার বিকেলে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে মিনি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী,গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ আলম স্বপন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন,গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সারোয়ার হোসেন, গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহব্বায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকী, ছাত্র দলের আহবায়ক এডভোকেট সাহেদ আহমদ সহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।