ঢাকামঙ্গলবার , ১৬ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়

কোন অজুহাত দেখিয়ে আর আমাদের পাথর কোয়ারী বন্ধ রাখা যাবে না – – – – – – – – – জয়নাল আবেদীন

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
২৮ অক্টোবর ২০২৫

Link Copied!

 

আলোকিত গোয়াইনঘাট : সিলেট ০৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেছেন বিকল্প কর্মসংস্থান সৃষ্টি না করে সিলেটের গোয়াইনঘাটের পাথর কোয়ারি বন্ধ করে রাখা নিতান্তই তামশার শামিল। শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ যেমন প্রয়োজন তার পূর্বে প্রয়োজন মানুষের কর্মসংস্থান। পেটে ক্ষুদা রেখে কোন উন্নয়ন ই উন্নয়নে রুপান্তর হয় না। পরিবেশের দোহাই দিয়ে সিলেটের সকল পাথর কোয়ারী বন্ধ রাখা হয়েছে। বিগত আওয়ামীলীগ শাষনামলে একটি সিন্ডিকেট তাদের নিজেদের সুবিধার্থে সরকারে কতিপয় নেতাদের সাথে আতাত করে এসব ষড়যন্ত্র ও চক্রান্ত করেছে।

 

তিনি আরও বলেন জনগণের হাতে এখন সময় এসেছে, সরকারের চাবিকাঠি এখন জনগণের হাতে, জনগন যাকে ভোট দিতে তিনিই মহান জাতীয় সংসদে এ অঞ্চলের মানুষের প্রতিনিধিত্ব করবেন। তাই ভবিষ্যতে আমরা উপযুক্ত মানুষ নির্বাচিত করতে পারলে আর কাহারও হাতের দিকে তাকিয়ে থাকতে হবে না। এখন সময় এসেছে উপযুক্ত জবাব দেবার। এবার নিশ্চিত গোয়াইনঘাট জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলার মানুষ ভূল করবে না।এবারের নির্বাচনে এ জনপদের মানুষ দাড়িপাল্লায় ভোট দিয়ে তাদের প্রতিনিধি তারাই ঠিক করবে।

 

তিনি গতকাল মঙ্গলবার (২৮ শে অক্টোবর) বিকেলে স্থানীয় পরগনা বাজার মাদ্রাসা মাঠে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১২ নং সদর ইউনিয়ন জামায়াত আয়োজিত জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ইউনিয়ন জামায়াতের সহ সভাপতি মাষ্টার গিয়াস উদ্দিন রুবেল এর সভাপতিত্বে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি ডাক্তার আজিজুর রহমান আজিজ ও সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি কামাল উদ্দিন এর যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা জামায়াতের আমীর মাষ্টার আবুল হোসেন সহ গোয়াইনঘাট উপজেলা ও সদর ইউনিয়নে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও লাবু, দেওয়ারগ্রাম, দ্বারিখেল, ছাতারগ্রামের সর্বস্তরের জনসাধারণ।

আরও পড়ুন

সারা দেশের ন্যায় গোয়াইনঘাটে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষা অনুষ্ঠিত, অনুপস্থিত ৪৩ পরীক্ষার্থী

গোয়াইনঘাটে বজ্রপাতে ১ জনের মৃত্যু

হাম-রুবেলা টিকাদানের মাধ্যমে শিশুদের সুরক্ষা দিতে চাই—আব্দুল কাইয়ুম চৌধুরী 

আবহমান কাল থেকে খেয়া পারাপারই ভরসা গোয়াইনঘাটের ৫০ হাজার মানুষের, ব্রীজ নির্মাণের দাবি 

সিলেটে ৫৭ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক

গোয়াইনঘাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ  উদযাপিত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক 

সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুল আহাদ এর  দাফন সম্পন্ন

জুলাই সনদ বাস্তবায়নে আরেকটি  জুলাই বিপ্লবের প্রস্তুতি নিতে হবে  …….মাওঃ হাবিবুর রহমান 

সড়ক দুর্ঘটনায় নিহত জামায়াত নেতা মুশাররফ হোসেন এর পরিবারের পাশে জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান

জাফলং কে পৌরসভা করার সুপারিশ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর 

প্রধানমন্ত্রীর সৌজন্য বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ