জৈন্তাপুর ও গোয়াইনঘাটে দাঁড়িপাল্লার জনসভায় যোগ দেবেন ১১ দলীয় জোটের জেলা শীর্ষ নেতারা 

 

আলোকিত গোয়াইনঘাট :

সিলেটে ০৪ সংসদীয় আসনের (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী জয়নাল আবেদীন এর দাঁড়িপাল্লার সমর্থনে আসনের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলা সদরের নির্বাচনী জনসভা আজ অনুষ্ঠিত হবে।

 

বেলা ২ ঘঠিকার সময় জৈন্তাপুর ঐতিহাসিক বটতলা ইরাদেবী মাটে জৈন্তাপুর উপজেলার নির্বাচনী জনসভা ও গোয়াইনঘাটে বিকাল ৩:৩০ ঘঠিকার সময় গোয়াইনঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে।

 

এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন সিলেট ০৪ আসনে ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জয়নাল আবেদীন।

 

এছাড়াও জনসভায় বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, খেলাফত মজলিস সহ ১১ দলীয় জোটের সিলেট জেলা, সিলেট মহানগর ও জৈন্তাপুর এবং গোয়াইনঘাট উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ।


Posted

in

by

Tags: