ঢাকামঙ্গলবার , ১৬ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়

Link Copied!

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ১৪টি আসন সহ সারাদেশে ২৩৭টি আসনে প্রাথমিকভাবে বিএনপির মনোনীত সকল প্রার্থীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।

গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, সিলেট বিভাগের এই ১৪ টি আসন সহ সকল আসনে যারা দীর্ঘদিন থেকে বিএনপি প্রার্থী হওয়ার জন্য মাঠে কাজ করেছেন, আন্দোলন সংগ্রামে লড়াই করেছেন তারা প্রত্যেকেই প্রার্থী হওয়ার যোগ্য। কিন্তু সবাইকে তো আর মনোনয়ন দেয়া সম্ভব নয়। আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বিক বিষয় বিবেচনা করে এসব আসনে প্রাথমিকভাবে একজন করে প্রার্থী মনোনিত করেছেন। এটি আমাদের দলের সর্বোচ্চ ফোরামের সিদ্ধান্ত। তাই দল ও দেশের বৃহত্তর স্বার্থে যারা মনোনয়ন চেয়েছিলেন তারা সহ সবাইকে দল মনোনীত প্রার্থীর পক্ষে একযোগে মাঠে কাজ করতে হবে। আমাদেরকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই অমর উক্তি মনে রাখতে হবে ‘ব্যাক্তির চেয়ে দল বল, দলের চেয়ে দেশ বড়’।

আমাদেরকে আরো মনে রাখতে হবে যে ধানের শীষ কোন ব্যাক্তির প্রতীক নয়, এটি বিএনপির প্রতীক, এটি বেগম খালেদা জিয়ার প্রতীক, এটি তারেক রহমানের প্রতীক। তাই আসুন, আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে সবাই ধানের শীষের পক্ষে কাজ করি, আগামী নির্বাচনে প্রতিটি আসনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করে আমাদের নেতা তারেক রহমানের হাতে তুলে দেই।

 

আরও পড়ুন

সারা দেশের ন্যায় গোয়াইনঘাটে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষা অনুষ্ঠিত, অনুপস্থিত ৪৩ পরীক্ষার্থী

গোয়াইনঘাটে বজ্রপাতে ১ জনের মৃত্যু

হাম-রুবেলা টিকাদানের মাধ্যমে শিশুদের সুরক্ষা দিতে চাই—আব্দুল কাইয়ুম চৌধুরী 

আবহমান কাল থেকে খেয়া পারাপারই ভরসা গোয়াইনঘাটের ৫০ হাজার মানুষের, ব্রীজ নির্মাণের দাবি 

সিলেটে ৫৭ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক

গোয়াইনঘাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ  উদযাপিত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক 

সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুল আহাদ এর  দাফন সম্পন্ন

জুলাই সনদ বাস্তবায়নে আরেকটি  জুলাই বিপ্লবের প্রস্তুতি নিতে হবে  …….মাওঃ হাবিবুর রহমান 

সড়ক দুর্ঘটনায় নিহত জামায়াত নেতা মুশাররফ হোসেন এর পরিবারের পাশে জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান

জাফলং কে পৌরসভা করার সুপারিশ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর 

প্রধানমন্ত্রীর সৌজন্য বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ