সিলেটে স্থানীয় প্রার্থী জয়নাল আবেদীন এর প্রচারণায় যোগ দিতে দেশের পথে কমিউনিটি আব্দুল মুবিন

আলোকিত গোয়াইনঘাট :

সিলেট ০৪ আসনের স্থানীয় প্রার্থী ও ১১ দলীয় নির্বাচনী জোটের প্রার্থী জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন এর দাঁড়িপাল্লার সমর্থনে নির্বাচনী প্রচারনায় অংশ নিতে বাংলাদেশে আসছেন ব্রিটিশ কনজারভেটিভ পার্টির নেতা কাউন্সিলর আব্দুল মুবিন। সোমবার বিকেলে একটি বিশেষ ফ্লাইটে তিনি সিলেট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন বলে জানিয়েছে একটি সুত্র।

 

আব্দুল মুবিন সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর বহর গ্রামের সন্তান ও বর্তমান লন্ডন প্রবাসী, তিনি একাধারে লন্ডনের উইটনি সিটির কাউন্সিলর ও গোয়াইনঘাট প্রবাসী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এবং নর্থ সিলেট ডেভেলপমেন্ট ফোরামের চেয়ারম্যান।

 

আব্দুল মুবিন দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাস করে আসছেন এবং বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীদের সংগঠিত করতে বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে বেড়ান।

 

বিগত সময়ে সিলেট ০৪ সংসদীয় আসনের স্থানীয় প্রার্থী আব্দুল হাকিম চৌধুরী ও হেলাল উদ্দিন আহমেদ এর পক্ষে প্রচারনায় ছিলেন।

তার আগমনকে ঘীরে উত্তর সিলেট জোড়ে উৎসাহের আমেজ বিরাজ করছে, বিভিন্ন দেশ থেকে দেশে ছুটে আসছেন শতাধিক প্রবাসী।

 

 


by

Tags: