ঢাকামঙ্গলবার , ১৬ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. আন্তর্জাতিক

বিজয়ী হলে আপনাদের নায্য হিস্যা বুঝিয়ে দেওয়া হবে  …………জয়নাল আবেদীন 

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
৩১ জানুয়ারী ২০২৬

Link Copied!

 

সিলেট ৪-আসনে ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জয়নাল আবেদীন বলেছেন বিজয়ী হলে আপনাদের নায্য হিস্যা বুঝিয়ে দেওয়া হবে। জনগনের পাওয়া জনগনকে বুঝিয়ে দেওয়া হবে, গরীবের উপর ধনীর শোষন, অত্যাচার ধমন নিপীড়ন বন্ধ ও সমাজে আদল প্রতিষ্ঠা করা হবে। ১১ দলীয় জোট বিজয়ী হলে দূর্নীতি ও সন্ত্রামুক্ত সুখী সমৃদ্ধশালী একটি দেশ গড়বে। বেকারত্ব ঘোচাতে কর্মসংস্থানের ব্যবস্থা করব, বৃহত্তর জৈন্তিয়া’র মহাল সামিল জলকর ফিরে এনে জনগনের হাতে তুলে দেব। শিক্ষা চিকিৎসা ও যোগাযোগের ক্ষেত্রে সর্বাগ্রে গুরুত্ব দেব।

 

৩০ জানুয়ারী শুক্রবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের তারুখাল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় পশ্চিম জাফলং ইউনিয়ন ১১ দলীয় জোটের উদ্যোগ দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে আয়োজিত পথসভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

বিশিষ্ট মুরব্বি লিয়াকত আলীর সভাপতিত্বে ও ডাক্তার আজিজুর রহমান আজিজ এর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমদ হেলাল, এনসিপি সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক ফয়সল আহমেদ, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আখলাকুল আম্বিয়া, উপজেলা জামায়াতের নায়বে আমীর মাওলানা ফয়েজ আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ইব্রাহিম খলিল, ইউনিয়ন জামায়াতের সভাপতি ইমদাদুল হক ও সেক্রেটারী সেলিম উদ্দিন, সদর ইউনিয়ন সেক্রেটারি কামাল উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি চেরাগ আলী কালা,ব্যবসায়ী আব্দুর রহিম রাজা, ইসলাম উদ্দিন মেম্বার, খলিল আহমদ, ছয়দুর রহমান, আতাউর রহমান, নাসির উদ্দিন, রইছ উদ্দিন প্রমুখ।

 

আরও পড়ুন

সারা দেশের ন্যায় গোয়াইনঘাটে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষা অনুষ্ঠিত, অনুপস্থিত ৪৩ পরীক্ষার্থী

গোয়াইনঘাটে বজ্রপাতে ১ জনের মৃত্যু

হাম-রুবেলা টিকাদানের মাধ্যমে শিশুদের সুরক্ষা দিতে চাই—আব্দুল কাইয়ুম চৌধুরী 

আবহমান কাল থেকে খেয়া পারাপারই ভরসা গোয়াইনঘাটের ৫০ হাজার মানুষের, ব্রীজ নির্মাণের দাবি 

সিলেটে ৫৭ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক

গোয়াইনঘাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ  উদযাপিত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক 

সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুল আহাদ এর  দাফন সম্পন্ন

জুলাই সনদ বাস্তবায়নে আরেকটি  জুলাই বিপ্লবের প্রস্তুতি নিতে হবে  …….মাওঃ হাবিবুর রহমান 

সড়ক দুর্ঘটনায় নিহত জামায়াত নেতা মুশাররফ হোসেন এর পরিবারের পাশে জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান

জাফলং কে পৌরসভা করার সুপারিশ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর 

প্রধানমন্ত্রীর সৌজন্য বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ