ঢাকামঙ্গলবার , ১৬ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়

ইসলামী মূল্যবোধ বজায় রেখে নারীদের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে: আরিফুল হক চৌধুরী

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
২৭ জানুয়ারী ২০২৬

Link Copied!

 

আমির উদ্দিন :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেছেন, ইসলামী মূল্যবোধ ও ধর্মীয় অনুশাসন মেনে নারীদের উন্নয়ন ও কর্মমুখী করে গড়ে তুলতে হবে। বর্তমান প্রেক্ষাপটে দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য নারীদের অবদানকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। পরিবারের অভাব-অনটন দূরীকরনে নারীদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে।

 

তিনি বলেন, ইসলাম নারীকে যথাযোগ্য সম্মান ও অধিকার দিয়েছে। আমাদের মা-বোনদের ঘরের কোনে বন্দি না রেখে ইসলামী মূল্যবোধের গণ্ডির ভেতরে থেকেই তাদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে।

 

মঙ্গলবার (২৭ জানুয়ারী) জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়ন, ৫নং ফতেপুর (হরিপুর) ইউনিয়ন ও ২নং জৈন্তাপুর ইউনিয়নে দিন ব্যাপি আয়োজিত সমাবেশ-গণসংযোগকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

 

 অনুষ্টানে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় ঋণ-বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, এবিএম জাকারিয়া, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, তাঁতীদলের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ফয়েজ আহমদ দৌলত, সিলেট জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, সিলেট জেলা তাঁতী দলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল, মহানগর কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোসারফ হোসেন, জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশীদ, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী, সাবেক সাধারণ সম্পাদক মুহিবুল হক মুহিব, দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন প্রমুখ।

আরও পড়ুন

সারা দেশের ন্যায় গোয়াইনঘাটে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষা অনুষ্ঠিত, অনুপস্থিত ৪৩ পরীক্ষার্থী

গোয়াইনঘাটে বজ্রপাতে ১ জনের মৃত্যু

হাম-রুবেলা টিকাদানের মাধ্যমে শিশুদের সুরক্ষা দিতে চাই—আব্দুল কাইয়ুম চৌধুরী 

আবহমান কাল থেকে খেয়া পারাপারই ভরসা গোয়াইনঘাটের ৫০ হাজার মানুষের, ব্রীজ নির্মাণের দাবি 

সিলেটে ৫৭ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক

গোয়াইনঘাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ  উদযাপিত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক 

সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুল আহাদ এর  দাফন সম্পন্ন

জুলাই সনদ বাস্তবায়নে আরেকটি  জুলাই বিপ্লবের প্রস্তুতি নিতে হবে  …….মাওঃ হাবিবুর রহমান 

সড়ক দুর্ঘটনায় নিহত জামায়াত নেতা মুশাররফ হোসেন এর পরিবারের পাশে জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান

জাফলং কে পৌরসভা করার সুপারিশ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর 

প্রধানমন্ত্রীর সৌজন্য বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ