ঢাকাবৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়

গোয়াইনঘাট এসোসিয়েশন প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন আমির উদ্দিন

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
১৬ জানুয়ারী ২০২৬

Link Copied!

Oplus_131072

সুলেমান সিদ্দিকী :

সিলেটে শহরে অবস্থানরত গোয়াইনঘাট উপজেলার সর্ববৃহৎ সংগঠন গোয়াইনঘাট এসোসিয়েশন–এর পূর্ণাঙ্গ কমিটিতে সাংবাদিক ও সামাজিক সংগঠক ও সাবেক ছাত্রনেতা আমির উদ্দিনকে প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

আমির উদ্দিন দীর্ঘদিন ধরে অনলাইন অফলাইন সাংবাদিকতার পাশাপাশি স্থানীয় উন্নয়ন,প্রবাসীদের সমস্যা সমাধান,চিকিৎসা খাতে সহযোগিতা ও মানবিক সহায়তা এবং সামাজিক সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি একাধারে আলোকিত গোয়াইনঘাট এর সম্পাদক ও প্রকাশক সিলেট অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সদস্য এবং গোয়াইনঘাট প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, মালয়েশিয়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য এবং দৈনিক নয়া দিগন্তের গোয়াইনঘাট প্রতিনিধি ও দৈনিক বিজয়ের কন্ঠের স্টাফ রিপোর্টার, দৈনিক জৈন্তা বার্তা, দৈনিক আলোকিত সিলেট, বাংলা টিভি সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়াম কাজ করেছেন।

এছাড়াও তিনি গোয়াইনঘাট উপজেলার প্রবাসীদের সংগঠন গোয়াইনঘাট প্রবাসী পরিষদের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ও সদস্য সচীব, গোয়াইনঘাট এসোসিয়েশন অব মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি,প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ সিলেট জেলার প্রচার সম্পাদক, পশ্চিম জাফলং উন্নয়ন ফোরামের চেয়ারম্যান, ইসামতি সমাজকল্যাণ যুব সংঘের সাধারণ সম্পাদক, আশক ফাউন্ডেশনের গোয়াইনঘাট উপজেলার সাবেক সভাপতি সহ একাধিক সামাজিক সমাজ সেবা মূলক প্রতিষ্ঠানে কাজ করেছেন।

এছাড়াও তিনি ছাত্র রাজনীতিতে গোয়াইনঘাট সরকারী কলেজ ছাত্র শিবিরের সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা ছাত্র শিবিরের সাবেক সাধারণ সম্পাদক ও তিন বারের নির্বাচিত উপজেলা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। গোয়াইনঘাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক হিসেবে কাজ করেছেন।

তিনি আন্তর্জাতিক ব্যাবসায়ী সংগঠন আইবিডব্লিউ এফ এর ভাইস প্রেসিডেন্ট, সিলেট চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সদস্য, গোয়াইনঘাট কন্ট্রাকটর ওয়েলফেয়ার এসোসিয়েশন এর যুগ্ম সম্পাদক, পিয়াইন পাথর উত্তোলন ও ব্যবসায়ী সমিতির নির্বাহী সদস্যের দায়িত্ব পালন করছেন।

এদিকে তাকে রাজনৈতিক, সামাজিক সংগঠন সহ বিভিন্ন ব্যাক্তি ও সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

উল্লেখ্য যে সাম্প্রতিক সিলেটের এক অভিজাত হোটেলে সাধারণ সভায় সকল উপস্থিতিতে এবং সকলের মতামতের ভিত্তিতে এডভোকেট মোহাম্মদ আলী কে সভাপতি, উপাধ্যক্ষ কামরুল আহমদ শেরগুলকে সাধারণ সম্পাদক, ইকবাল আহমদকে সাংগঠনিক সম্পাদক, মো:লুৎফুর রহমান (সি এ) কে অর্থ সম্পাদক, সহ সভাপতি অধ্যাপক আতাউর রহমান, এডভোকেট নুর আহমদ, মাহবুবুর রহমান রিপন, যুগ্ন সাধারণ সম্পাদক প্রভাষক মো: লুৎফুর রহমান, আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক-১ মো: ইকবাল আহমদ, সাংগঠনিক সম্পাদক-২ নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক-৩ মো:সামছুজ্জামান, অর্থ সম্পাদক মো: লুৎফুর রহমান (সিএ), প্রকাশনা বিষয়ক সম্পাদক মো: নেছার আহমদ জামাল, দপ্তর সম্পাদক নোমান আহমদ, উন্নয়ন ও সমাজসেবা সম্পাদক মো: ওয়ারিছ উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শিব্বির আহমদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা:বাহার উদ্দিন, শ্রম ও কর্ম সংস্থান বিষয়ক মো: মানিক মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক, মাওলানা নুরুল আমিন হেলালী, আইসিটি বিষয়ক জহির উদ্দিন, সম্মানিত সদস্য, অধ্যাপক এম এ রহিম, মো:শাহ আলম, আনোয়ারুল হক তোতা, আলিম উল্লাহ, মো:নুর আহমদ, নুরুল আমিন, হোসাইন আহমদ সেবুল, তজম্মুল আলী, সায়েম আহমদ, জিয়া উদ্দিন, সাইদুর রহমান, মো: রুহুল আমিন, দেলোয়ার হোসেন কে সদস্য করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সৌজন্য বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ

চাঁদাবাজির অভিযোগে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে গ্রেফতার ০২

নানান কর্মসূচির মধ্য দিয়ে গোয়াইনঘাটে মহান স্বাধীনতা দিবস পালিত 

গণহত্যা দিবস উপলক্ষে জাফলং তামাবিল বধ্যভূমিতে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলী অর্পণ 

বালুর নিচে অভিনব কায়দায় ভারতীয় জিরা পাচার: গোয়াইনঘাটে ট্রাকসহ আটক ১

গোয়াইনঘাট প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিলেটে ট্যালেন্ট হান্ট মেধাবৃত্তি প্রদান ও গ্রান্ড ইফতার

গোয়াইনঘাটে জামায়াতের ইফতার মাহফিল ও আলোচনা সভা

সিলেটে ঘাতক ট্রাক কেড়ে নিলো জামায়াত নেতার প্রান

গোয়াইনঘাটে বালুবাহী ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত

গোয়াইনঘাটে ইচ্ছে অনুযায়ী চলছে ইটভাটা, বিলীন হচ্ছে ফসলী জমি  

গোয়াইনঘাটে প্রবাসীর আত্মহত্যা

গোয়াইনঘাটে প্রবাসীর আত্মহত্যা