গোয়াইনঘাটে খাস জমিতে অবৈধ স্থাপনা  উচ্ছেদ 

সিলেটের গোয়াইনঘাটের রুস্তমপুর ইউনিয়নের লামার বাজার ব্রীজ সংলগ্ন এলাকায় প্রায় ৩০ লাখ টাকা মূল্যের সরকারি খাস  জমি দখল মুক্ত করেছে উপজেলা প্রশাসন। গত এক মাস ধরে উপজেলার হাদারপার পার গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে  ফয়জুর রহমান নামে ও তার পরিবার  প্রায় ৬ শতক সরকারি  জমি দখল ও মাটি ভরাট  করে দোকানঘর স্থাপনা নির্মাণ শুরু করে।

 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারীর নির্দেশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে পরিচালনা করে গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর ফারুক। উচ্ছেদ অভিযানে প্রায় ৬ শতক জমি দখলমুক্ত হয় এবং নির্মাণাধীন সামগ্রী রড,সিমেন্ট, ১ টি বৈদ্যুতিক মিটার, ঢেউটিন জব্দ করা হয়।

 

উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনী, গোয়াইনঘাট থানা পুলিশ, অভিযান পরিচালনার আগে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বার বার নিষেধ করা হলেও বন্ধ করেনি মাটি ভরাট ও দোকানঘর নির্মাণ।অভিযানে পাকা করে নির্মাণধীন খুটি ভেঙে দেওয়া হয় ।

 

উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, ফয়জুর রহমান নামে এক ব্যক্তি তার পরিবার লামার বাজারে নদীর পাড়ে বেশ কয়েকদিন ধরে  সরকারি খাস জমি দখল করে অবৈধভাবে একটি কাঠামো নির্মাণ করার চেষ্টা করে আসছে।প্রশাসনের পক্ষ থেকে  বার বার নিষেধ করা সত্ত্বেও নিষেধ অম্যান্য করে মাটি ভরাট ও পিলার নির্মাণ করে আসছিল।বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষ কে অবহিত করে  উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে উচ্ছেদ অভিযান পরিচালনা করি।অভিযানে পাকা  পিলার ও শ্রমিকদের থাকার সেড ভাঙ্গা হয়েছে এবং নির্মাণ সামগ্রী রড,সিমেন্ট, টিন ও বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়েছে। ঘটনাস্থলে জড়িত কাউকে না পাওয়া মোবাইল কোর্ট করা হয়নি তবে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামালা দেওয়া হবে বলে জানান তিনি।

 


Posted

in

by

Tags: