সিলেট ০৪ আসনে ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জয়নাল আবেদীন এর দাঁড়িপাল্লার সমর্থনে, লন্ডন প্রবাসী সমাজসেবী, অক্সফোর্ড উইটনি সিটির কাউন্সিলর কাউন্সিলর হাফেজ আবদুল মুবিন এর উদ্যোগে দিনব্যাপী উপজেলা নন্দীরগাঁও ইউনিয়ন ও তোয়াকুল ইউনিয়নের হাওর এলাকার মানুষের মাঝে গনসংযোগ করা হয়েছে।
মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি নন্দীরগাঁও ও তোয়াকুল ইউনিয়নের চলিতা বাড়ি, শিয়ালা হাওর, বৈঠাখেল, মুন্সিবাজার, জলুরমুখ এলাকায় গনসংযোগ ও মতবিনিময় করেন তিনি। আব্দুল মুবিন সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর বহর গ্রামের সন্তান ও বর্তমান লন্ডন প্রবাসী, তিনি একাধারে লন্ডনের উইটনি সিটির কাউন্সিলর ও গোয়াইনঘাট প্রবাসী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এবং নর্থ সিলেট ডেভেলপমেন্ট ফোরামের চেয়ারম্যান।
আব্দুল মুবিন দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাস করে আসছেন এবং বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীদের সংগঠিত করতে বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে বেড়ান।
গতকাল রাতে তিনি স্থানীয় প্রার্থী জয়নাল আবেদীন এর দাঁড়িপাল্লার সমর্থনে কাজ করতে দেশে এসেছেন। বিকেলে উপজেলার পিরের বাজারে দাড়িপাল্লার সমর্থনে নির্বাচনী জনসভায় প্রধান বক্তার বক্তব্য রাখবেন তিনি। প্রচার কার্যে আরও উপস্থিত ছিলেন জেলা এনসিপির যুগ্ম সদস্য সচিব ফয়সল আহমদ, গোয়াইনঘাট উপজেলা জামায়াতের সেক্রেটারি ইমরান আহমদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি আনোয়ার হোসাইন, শ্রমিক নেতা আব্দুল মালেক প্রমুখ।