ঢাকাসোমবার , ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়

সিলেটে গণভোটের প্রচারণায় ‘ভোটের রিকশা’ কার্যক্রমের উদ্বোধন

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
২০ জানুয়ারী ২০২৬

Link Copied!

আলোকিত গোয়াইনঘাট :

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সারাদেশের ন্যায় সিলেটেও ‘ভোটের রিকশা’ প্রচার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সিলেট জেলা তথ্য অফিসের আয়োজনে মঙ্গলবার (২০ জানুয়ারি) সিলেট সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুল জলিল। জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক রকিবুল হাসানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই গণভোটের প্রচার কার্যক্রমের অংশ হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং গণযোগাযোগ অধিদপ্তরের সহযোগিতায় ‘ভোটের রিকশা’ নামের এই আইকনিক প্রচার কার্যক্রম চালু করা হয়েছে। আজ থেকে এ কার্যক্রম সারা দেশের আটটি বিভাগ, ৬৪টি জেলা, ৪৯৫টি উপজেলা ও ৪ হাজার ৫৭৯টি ইউনিয়নে ছড়িয়ে পড়বে। তিনি বলেন, ‘ভোটের রিকশা’ কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো গণভোট সম্পর্কে জনগণকে সচেতন ও উদ্বুদ্ধ করা। ‘হ্যাঁ’তে ভোট দিলে জনগণ কী সুবিধা পাবে এবং ‘না’তে ভোট দিলে কী থেকে বঞ্চিত হবে- এসব বিষয় প্রচারের মাধ্যমে সাধারণ মানুষকে সঠিকভাবে জানাতে হবে। একইসঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোটারদের করণীয় ও বর্জনীয়, রাজনৈতিক দলগুলোর আচরণবিধি সম্পর্কিত বিষয়গুলো গ্রাম-গঞ্জ, হাট-বাজার, স্কুল-কলেজ ও পাড়া-মহল্লায় ভোটের রিকশার মাধ্যমে প্রচার করা হবে।

বিশেষ অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এই প্রচারণার মূল লক্ষ্য হচ্ছে জনগণকে সচেতন করা, কারণ এবারে একসঙ্গে দুটি ভোট অনুষ্ঠিত হচ্ছে- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। গণভোটের উদ্দেশ্য হলো জনগণের মতামতের ভিত্তিতে জুলাই সনদের সঠিক বাস্তবায়ন নিশ্চিত করা। জুলাই সনদের মূল বিষয়গুলো ভালোভাবে জেনে-বুঝে নাগরিকরা যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন এবং অবশ্যই গণভোটে অংশগ্রহণ করে মতামত প্রদান করেন।তিনি আরও বলেন, গণভোটে কোনো প্রার্থী নেই। এর প্রতীক ‘হ্যাঁ’ ও ‘না’। এই দুটি বিকল্পের মাধ্যমে জনগণ তাদের মতামত প্রকাশ করবেন।

সভাপতির বক্তব্যে জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক বলেন, আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের বার্তা সাধারণ জনগণের কাছে পৌঁছে দিতে জেলা তথ্য অফিস নিরলসভাবে কাজ করছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ থেকে সিলেট জেলার ১৩টি উপজেলার ১০৬টি ইউনিয়নে ভোটের রিকশা প্রচার কার্যক্রম আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিয়মিতভাবে চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সিলেটে স্থানীয় প্রার্থী জয়নাল আবেদীন এর প্রচারণায় যোগ দিতে দেশের পথে কমিউনিটি আব্দুল মুবিন

রোটারি ভোকেশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক সুবর্ণা হামিদ

বিজয়ী হলে আপনাদের নায্য হিস্যা বুঝিয়ে দেওয়া হবে  …………জয়নাল আবেদীন 

গোয়াইনঘাট প্রবাসী পরিষদের কমিটি গঠন 

গোয়াইনঘাটে ধানের শীষের পক্ষে নির্ঘুম সময় পার করছেন এডভোকেট শাহজাহান সিদ্দিকী

বিজয়ী হলে শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে  …………জয়নাল আবেদীন 

গোয়াইনঘাটে খাস জমিতে অবৈধ স্থাপনা  উচ্ছেদ 

ইসলামী মূল্যবোধ বজায় রেখে নারীদের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে: আরিফুল হক চৌধুরী

সদর ইউনিয়ন ও পশ্চিম জাফলং ইউনিয়নে বেগম খালেদা জিয়া’র মৃত্যুতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেটে গণভোটের প্রচারণায় ‘ভোটের রিকশা’ কার্যক্রমের উদ্বোধন

গোয়াইনঘাট ছাত্র পরিষদের শিক্ষা উপকরণ বিতরণ

গোয়াইনঘাট এসোসিয়েশন প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন আমির উদ্দিন