ঢাকামঙ্গলবার , ১৬ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়

এবার কারাভোগ কারীদের বরন করে নিলেন আরিফুল হক চৌধুরী

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
১৬ নভেম্বর ২০২৫

Link Copied!

আলোকিত গোয়াইনঘাট :

সিলেটের গোয়াইনঘাটে বিগত আন্দোলন সংগ্রামে গ্রেফতারকৃত কারাবরনকারী নেতা কর্মীদের সংবর্ধনা দিয়েছেন বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

রবিবার (১৬ই নভেম্বর) সকাল ১১ ঘঠিকায় ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নের লাফনাউট বাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মোস্তফা হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শমছির আহমদ, আলীরগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মনোয়ার আহমদ সাজুর যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী বলেন – বিগত আওয়ামীলীগ শাষনামলে যারা বিভিন্ন সময়ে মামলা হামলার শিকার হয়েছিলেন তাদের কাছে আমরা ঋনী। তাদের এ ঋন শোধ করার সাধ্য আমাদের নেই। তোমাদেরকে উৎসাহ অনুপ্রেরণা দিতে আমরা এ আয়োজন করেছি। তোমাদের এ ত্যাগ আগামী আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ সভাপতি মাহবুবুর রহমান,জেলা বিএনপির উপদেষ্টা আব্দুছ শুক্কুর, সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি সাদিকুর রহমান, সিলেট জেলা তাতীদলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল, জৈন্তাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাহারুল আলম, বৃহত্তর আলীরগাঁও ইউনিয়নের সাবেক সভাপতি ফখরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খালেদ চেয়ারম্যান, পুর্ব জাফলং ইউনিয়ন যুবদলের সভাপতি জিয়ারত খান, ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ময়নুল ইসলাম, সহ সভাপতি আনোয়ার হোসেন, সহ সভাপতি আল আমিন শুভ, যুগ্ম সম্পাদক খায়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ,বারহাল ফাজিল ডিগ্রি মাদ্রাসার সভাপতি ফাহাদ আহমদ।

সংবর্ধনায় ৮০ জন কারা নির্যাতিত নেতাকর্মীকে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করেন আরিফুল হক চৌধুরী।

 

 

আরও পড়ুন

সারা দেশের ন্যায় গোয়াইনঘাটে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষা অনুষ্ঠিত, অনুপস্থিত ৪৩ পরীক্ষার্থী

গোয়াইনঘাটে বজ্রপাতে ১ জনের মৃত্যু

হাম-রুবেলা টিকাদানের মাধ্যমে শিশুদের সুরক্ষা দিতে চাই—আব্দুল কাইয়ুম চৌধুরী 

আবহমান কাল থেকে খেয়া পারাপারই ভরসা গোয়াইনঘাটের ৫০ হাজার মানুষের, ব্রীজ নির্মাণের দাবি 

সিলেটে ৫৭ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক

গোয়াইনঘাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ  উদযাপিত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক 

সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুল আহাদ এর  দাফন সম্পন্ন

জুলাই সনদ বাস্তবায়নে আরেকটি  জুলাই বিপ্লবের প্রস্তুতি নিতে হবে  …….মাওঃ হাবিবুর রহমান 

সড়ক দুর্ঘটনায় নিহত জামায়াত নেতা মুশাররফ হোসেন এর পরিবারের পাশে জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান

জাফলং কে পৌরসভা করার সুপারিশ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর 

প্রধানমন্ত্রীর সৌজন্য বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ