ঢাকামঙ্গলবার , ১৬ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

আমরা আমাদের মাঠি আর মানুষকে বিজয়ী করে সংসদে পাঠাতে চাই—–জয়নাল আবেদীন 

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
৮ ফেব্রুয়ারী ২০২৬

Link Copied!

সিলেটে ০৪ সংসদীয় আসনের (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনে ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জয়নাল আবেদীন বলেছেন – আমরা আমাদের মাঠি আর মানুষকে বিজয়ী করে মহান সংসদে পাঠাতে চাই, আমি আমার মাটি ও মানুষ কে বিজয়ী করতে চাই।

তিনি আরও বলেন আমি বিজয়ী হলে আসনের তিনটি উপজেলার সকল সরকারি অফিস আদালতকে দূর্নীতি মুক্ত করা হবে। ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা হবে। আপনারা আপনাদের সন্তান কে বিজয়ী করতে মাঠে ময়দানে ঝাপিয়ে পড়ুন, বিজয় নিশ্চিতে না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।

 

রবিবার ৮ ফেব্রুয়ারি বিকাল ৩ ঘটিকার সময় জৈন্তাপুর ঘঠিকার সময় জৈন্তাপুর ঐতিহাসিক বটতলা ইরাদেবী মাটে জৈন্তাপুর উপজেলা জামায়াতের আমীর গোলাম কিবরিয়ার সভাপতিত্বে সেক্রেটারি হাজী রফিক আহমদ ও নায়েবে আমীর নাজমুল ইসলাম এর যৌথ পরিচালনায় নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন – বিশিষ্ট চিকিৎসক ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল,সমাজসেবী আব্দুল বাছিত সেলিম জাতীয় পার্টির বশির আহমদ, যুবনেতা নাজমুল হাসান সিকদার, ইউপি সদস্য মাখন মেম্বার, নূর মিয়া মেম্বার, এনসিপি জৈন্তাপুর উপজেলার প্রধান সমন্বয়কারী নজরুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা খেলাফত মজলিসের সেক্রেটারি মাওলানা আজমল হক প্রমুখ।

 

এছাড়াও জনসভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, খেলাফত মজলিস সহ ১১ দলীয় জোটের সিলেট জেলা, সিলেট মহানগর ও জৈন্তাপুর এবং গোয়াইনঘাট উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ।

 

উল্লেখ্য যে আগামী ১২ ফেব্রুয়ারি সারা দেশের ন্যায় এ আসনের ৩ টি উপজেলার ২৭ টি ইউনিয়নের ১৭২ টি সেন্টারে ভোট গ্ৰহণ অনুষ্ঠিত হবে।  আসনে মোট ভোটার ৫,১২,৯৩৩ জন এর মধ্যে পুরুষ ভোটার: ২,৬৭,১৩০ জন এবং নারী ভোটার: ২,৪৫,৮০২ জন। তারমধ্যে হিজড়া ভোটার: ১ জন।

 

আরও পড়ুন

সারা দেশের ন্যায় গোয়াইনঘাটে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষা অনুষ্ঠিত, অনুপস্থিত ৪৩ পরীক্ষার্থী

গোয়াইনঘাটে বজ্রপাতে ১ জনের মৃত্যু

হাম-রুবেলা টিকাদানের মাধ্যমে শিশুদের সুরক্ষা দিতে চাই—আব্দুল কাইয়ুম চৌধুরী 

আবহমান কাল থেকে খেয়া পারাপারই ভরসা গোয়াইনঘাটের ৫০ হাজার মানুষের, ব্রীজ নির্মাণের দাবি 

সিলেটে ৫৭ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক

গোয়াইনঘাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ  উদযাপিত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক 

সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুল আহাদ এর  দাফন সম্পন্ন

জুলাই সনদ বাস্তবায়নে আরেকটি  জুলাই বিপ্লবের প্রস্তুতি নিতে হবে  …….মাওঃ হাবিবুর রহমান 

সড়ক দুর্ঘটনায় নিহত জামায়াত নেতা মুশাররফ হোসেন এর পরিবারের পাশে জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান

জাফলং কে পৌরসভা করার সুপারিশ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর 

প্রধানমন্ত্রীর সৌজন্য বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ