ঢাকামঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

গোয়াইনঘাটে মাদক ও মানব পাচারকে না বলুন শীর্ষক আলোচনা সভা

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
২৬ জুলাই ২০২৬

Link Copied!

 

আমির উদ্দিন :তরুণ প্রজন্মকে মাদক ও মানব পাচারের ভয়াবহতা সম্পর্কে সচেতন ও মাদক এবং মানব পাচারকে না বলুন” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার ২৬ জুলাই দুপুরে উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের সোনারহাট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্ৰতিষ্ঠান প্রধান মাষ্টার জাফর ইকবালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো: ওমর ফারুক।অতিথির বক্তব্যে তিনি বলেন, “মাদক শুধু একজন মানুষকে ধ্বংস করে না, একটি পরিবার, একটি সমাজ এবং পুরো জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। বর্তমান যুব সমাজ মাদকের নেশায় আসক্ত হয়ে পড়াশোনা, ক্যারিয়ার সবকিছু হারিয়ে ফেলছে। একইভাবে মানব পাচার চক্র আমাদের মেয়ে ও ছেলেদের বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে বিপদে ফেলছে। তাই প্রত্যেক শিক্ষার্থীকে সতর্ক থাকতে হবে।

 

তিনি আরও বলেন অপরিচিত কারো প্রলোভনে পা দেওয়া যাবে না। আমরা পুলিশ সবসময় আপনাদের পাশে আছি। মাদক ও পাচারকারীদের তথ্য পেলে সাথে থানায় জানাবেন। মনে রাখবেন, মাদককে না বলুন, সুন্দর জীবন গড়ুন।”

 

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ।স্কুল পরিচালনা কমিটির সভাপতি আব্দুল করিম, যুক্তরাজ্য প্রবাসী মোস্তাফিজুর রহমান কাওছার বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শিক্ষক আব্দুর রাজ্জাক প্রমুখ।

আরও পড়ুন

সিলেটে সীমান্তের লাখাট স্টেশন সংলগ্ন এলাকায় খাসিয়ার গুলিতে যুবক নিহত

জাফলং জিরো পয়েন্টে ট্রাক্সফোর্সের অভিযান: আটক ১ জনের কারাদণ্ড 

গোয়াইনঘাটে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

সারা দেশের ন্যায় গোয়াইনঘাটে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

গোয়াইনঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

গোয়াইনঘাটে মাদকবিরোধী ঐক্যের আহ্বায়ক কমিটি

সিলেটে ভারতীয় অবৈধ এয়ারগান উদ্ধার করল বিজিবি 

গোয়াইনঘাটে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে  নৌকা চুরির অভিযোগে যুবকের চোখ উপড়ে ফেলছে দূর্বৃত্তরা 

গোয়াইনঘাটে  নৌকা চুরির অভিযোগে যুবকের চোখ উপড়ে ফেলছে দূর্বৃত্তরা 

আলীরগাঁও কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের  বিদায়ী সভা ও মিলাদ মাহফিলে অনুষ্ঠিত 

গোয়াইনঘাটের লুনীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলন, হুমকির মুখে চা-বাগান সহ বেশকটি গ্রাম

জনগণের দোরগোড়ায় মৌলিক সেবা পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য