ঢাকামঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. বিশেষ সংবাদ

গোয়াইনঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
৪ জুলাই ২০২৬

Link Copied!

oplus_1024

 

আলোকিত গোয়াইনঘাট :

 

সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের সাংবাদিকের সাথে গোয়াইনঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক এর মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

 

 

শনিবার (৪ জুলাই) বিকেলে গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমনের পরিচালনায়

মতবিনিময় সভায় নবাগত বক্তব্য রাখেন নবাগত অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক মোড়ল।

 

অতিথির বক্তব্যে ওসি বলেন গোয়াইনঘাট উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, চোরাচালান রোধ এবং মাদক নির্মূলে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা একান্ত কাম্য।

 

তিনি আরও বলেন, পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে যেকোনো অপরাধ দূর করা সম্ভব। সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পণ। আপনাদের বস্তুনিষ্ঠ লেখনী ও সঠিক তথ্য পুলিশি কার্যক্রমকে আরও বেগবান করবে। গোয়াইনঘাট থানাকে একটি জনবান্ধব ও দালালামুক্ত থানা হিসেবে গড়ে তুলতে আমি বদ্ধপরিকর।

সভায় সাংবাদিক নেতৃবৃন্দ উপজেলার বিভিন্ন সমস্যা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে ওসির দৃষ্টি আকর্ষণ করেন এবং অপরাধ দমনে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে পুলিশ প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিন, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমির উদ্দিন প্রমুখ।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক, সহ সভাপতি বিলাল উদ্দিন, আবুল হোসেন, সৈয়দ হেলাল আহমদ বাদশাহ, সিনিয়র সাংবাদিক হারুন উর রশিদ, সাংবাদিক কাউসার আহমদ রাহাত, মিনহাজ মির্জা, বিলাল উদ্দিন, রফিক সরকার, মনসুর আলম, সাইদুল ইসলাম, হারুনুর আহমদ, বিলাল উদ্দিন, মনির উদ্দিন, ফয়সল আহমদ সাগর, শাহ আলম গোয়াইনঘাট থানার পুলিশ পরিদর্শক আশরাফুল ইসলাম সহ গোয়াইনঘাট থানা প্রশাসন ও গোয়াইনঘাট প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

 

আরও পড়ুন

সিলেটে সীমান্তের লাখাট স্টেশন সংলগ্ন এলাকায় খাসিয়ার গুলিতে যুবক নিহত

জাফলং জিরো পয়েন্টে ট্রাক্সফোর্সের অভিযান: আটক ১ জনের কারাদণ্ড 

গোয়াইনঘাটে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

সারা দেশের ন্যায় গোয়াইনঘাটে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

গোয়াইনঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

গোয়াইনঘাটে মাদকবিরোধী ঐক্যের আহ্বায়ক কমিটি

সিলেটে ভারতীয় অবৈধ এয়ারগান উদ্ধার করল বিজিবি 

গোয়াইনঘাটে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে  নৌকা চুরির অভিযোগে যুবকের চোখ উপড়ে ফেলছে দূর্বৃত্তরা 

গোয়াইনঘাটে  নৌকা চুরির অভিযোগে যুবকের চোখ উপড়ে ফেলছে দূর্বৃত্তরা 

আলীরগাঁও কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের  বিদায়ী সভা ও মিলাদ মাহফিলে অনুষ্ঠিত 

গোয়াইনঘাটের লুনীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলন, হুমকির মুখে চা-বাগান সহ বেশকটি গ্রাম

জনগণের দোরগোড়ায় মৌলিক সেবা পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য