ঢাকামঙ্গলবার , ১৬ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. পর্যটন

জেলা প্রশাসকের নিকট ১৭ লাখ টাকা পাওয়ার দাবীতে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন 

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
২৪ নভেম্বর ২০২৫

Link Copied!

oplus_1024

আলোকিত গোয়াইনঘাট ডেস্ক :সিলেট জেলা প্রশাসক এর নিকট ১৭ লাখ টাকা বকেয়া বিল পাওনার দাবিতে সোমবার ২৪ নভেম্বর বিকেলে সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করছেন গোয়াইনঘাটের একদল ব্যবসায়ী বৃন্দ ।

 

লিখিত বক্তব্যে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন গত ৫ ই আগষ্ট গন অভ্যুত্থানের পর ১৯ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত টানা তিন দিন ব্যাপী পর্যটন নগরী খ্যাত সিলেটের জাফলংয়ে জেলা প্রশাসনের উদ্যোগে পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪, জাফলং ফটোফেস্ট; পর্যটন মেলা ও স্টোন মিউজিয়াম প্রস্তুত কাজ ও সম্পন্ন হয়েছিলো। এতে গোয়াইনঘাট উপজেলার তৎকালীন নির্বাহী কর্মকর্তা মো তৌহিদুল ইসলাম এর তত্ত্বাবধানে সজ্জিতকরন, স্টেডিয়াম প্রস্তুতকরন, অপ্যায়ন, রাত্রী যাপন সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছিলো জাফলং ও গোয়াইনঘাটের বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠান।

 

সকল বিলের ভাউচার সহ বিল রেডি করে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম সিলেট জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ এর নিকট প্রেরন করলে তৎকালীন জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ সেসকল বিল তথসময়ে পরিশোধ না করে বদলিজনিত কারনে চলে গেলে বিপাকে পড়তে হয় ব্যাবসায়ী ও বিনিয়োগ কারীদের। উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনে অনেক দৌড়াদৌড়ি করে বিল পাচ্ছেন না ব্যবসায়ীরা।

 

ব্যবসায়ীদের দাবি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলির সাথে সাথে চেয়ার বদলির কোন নজির বাংলাদেশে নেই, কিন্তু বর্তমানে সিলেটে প্রশাসনের এমন কার্যক্রম সরকারকে প্রশ্নবিদ্ধ করে তোলেছে। অভ্যুত্থানের এ সরকারের আমলাদের এমন কার্যক্রম সরকারকে প্রশ্নবিদ্ধ করে তোলেছে। তারা অনতিবিলম্বে তাদের বিল পরিশোধ করতে জেলা প্রশাসকের নিকট সাহায্য কামনা করেন।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মেসার্স তাকিয়া ডেকোরেটর্স এর পরিচালক জুয়েল আহমদ ও এস এম ডেকোরেটর্স এর পরিচালক গোলাম আহমদ চঞ্চল সহ অন্যান্য ব্যবসায়ীরা

 

উল্লেখ্য যে ২০২৪ সালের ১৯ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে জাফলং বালুতটে পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর জমকালো আয়োজন অনুষ্ঠিত হয়ছিলো। এতে দেশের নামকরা ফুটবল খেলোয়াড় গন অংশ নেন এবং এর উদ্বোধন ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৎকালীন জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ সহ অতিরিক্ত জেলা প্রশাসক, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা, গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কর্মকর্তা সহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

 

আরও পড়ুন

সারা দেশের ন্যায় গোয়াইনঘাটে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষা অনুষ্ঠিত, অনুপস্থিত ৪৩ পরীক্ষার্থী

গোয়াইনঘাটে বজ্রপাতে ১ জনের মৃত্যু

হাম-রুবেলা টিকাদানের মাধ্যমে শিশুদের সুরক্ষা দিতে চাই—আব্দুল কাইয়ুম চৌধুরী 

আবহমান কাল থেকে খেয়া পারাপারই ভরসা গোয়াইনঘাটের ৫০ হাজার মানুষের, ব্রীজ নির্মাণের দাবি 

সিলেটে ৫৭ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক

গোয়াইনঘাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ  উদযাপিত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক 

সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুল আহাদ এর  দাফন সম্পন্ন

জুলাই সনদ বাস্তবায়নে আরেকটি  জুলাই বিপ্লবের প্রস্তুতি নিতে হবে  …….মাওঃ হাবিবুর রহমান 

সড়ক দুর্ঘটনায় নিহত জামায়াত নেতা মুশাররফ হোসেন এর পরিবারের পাশে জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান

জাফলং কে পৌরসভা করার সুপারিশ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর 

প্রধানমন্ত্রীর সৌজন্য বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ