ঢাকামঙ্গলবার , ১৬ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. আইন-আদালত

গোয়াইনঘাটে সেচ্ছাসেবদল নেতা খুন

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
২৯ অক্টোবর ২০২৫

Link Copied!

Oplus_131072

আলোকিত গোয়াইনঘাট :

 সিলেটের গোয়াইনঘাট উপজেলার ২ নং পশ্চিম জাফলং ইউনিয়নের ঠাকুরবাড়ি গ্রামের আহারকান্দি বাজারে জমি-সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আল-আমিন নামের একজন নিহত হয়েছেন।

তিনি ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সেচ্ছাসেবদলের সাধারণ সম্পাদক। দু-পক্ষের সংঘর্ষের ঘঠনায উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন সংঘর্ষে জড়িত ২ জনকে  আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ ।

বুধবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের আহারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আল আমিন (২৮)। তিনি আহারকান্দি ঠাকুরবাড়ি গ্রামের মোস্তফা মিয়ার ছেলে। স্থানীয়  সুত্রে জানাগেছে বুধবার  সকালে আহারকান্দি বাজারের দোকানের পিছনের জায়গা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন মোস্তফা মিয়া এবং নুর হোসেনের আত্মীয়স্বজনরা । এতে মোস্তফা মিয়ার ছেলে আল আমিন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে  মৃত ঘোষণা করেন। আহতদের সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (তদন্ত ) কবির হোসেন জানান, ঘটনাস্থল থেকে দুইজনকে আটক এবং দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং  নিহতের লাশ ওসমানী হাসপাতাল মর্গে রয়েছে।

জানতে চাইলে গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম জানান আল আমিন আমাদের সেচ্ছাসেবদলের একজন কর্মী। তাকে যারা নির্মমভাবে হত্যা করেছে আমরা তাদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

আরও পড়ুন

সারা দেশের ন্যায় গোয়াইনঘাটে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষা অনুষ্ঠিত, অনুপস্থিত ৪৩ পরীক্ষার্থী

গোয়াইনঘাটে বজ্রপাতে ১ জনের মৃত্যু

হাম-রুবেলা টিকাদানের মাধ্যমে শিশুদের সুরক্ষা দিতে চাই—আব্দুল কাইয়ুম চৌধুরী 

আবহমান কাল থেকে খেয়া পারাপারই ভরসা গোয়াইনঘাটের ৫০ হাজার মানুষের, ব্রীজ নির্মাণের দাবি 

সিলেটে ৫৭ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক

গোয়াইনঘাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ  উদযাপিত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক 

সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুল আহাদ এর  দাফন সম্পন্ন

জুলাই সনদ বাস্তবায়নে আরেকটি  জুলাই বিপ্লবের প্রস্তুতি নিতে হবে  …….মাওঃ হাবিবুর রহমান 

সড়ক দুর্ঘটনায় নিহত জামায়াত নেতা মুশাররফ হোসেন এর পরিবারের পাশে জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান

জাফলং কে পৌরসভা করার সুপারিশ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর 

প্রধানমন্ত্রীর সৌজন্য বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ