ঢাকামঙ্গলবার , ১৬ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. বিশেষ সংবাদ

প্রয়াত এমপি দিলদার হোসেন সেলিম এর কবর জিয়ারতের মাধ্যমে আরিফুল হক চৌধুরীর নির্বাচনী যাত্রার সূচনা 

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
৭ নভেম্বর ২০২৫

Link Copied!

oplus_0

সিলেট ০৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা মরহুম দিলদার হোসেন সেলিম এর কবর জিয়ারতের মাধ্যমে সিলেট ০৪ আসনের বিএনপির দলীয় প্রার্থী বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর নির্বাচনী যাত্রা সূচনা হয়েছে।

 

৭ ই নভেম্বর শুক্রবার রাধানগর বাজার মসজিদে জুম্মাহ নামাজ শেষে নেতাকর্মীদের সাথে নিয়ে মরহুমের কবর জিয়ারত করেন তিনি।

 

পরে মধ্য জাফলং ইউনিয়ন বিএনপি আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় আরিফুল হক চৌধুরী বলেন বিএনপির চেয়ারপার্সন এর নির্দেশনায় আমি এ আসনে নির্বাচন করছি, শীঘ্রই মহাসচিব এর আনুষ্ঠানিক ঘোষনা করবেন। আমার নেতা তারেক রহমান বলেছেন এই তিন উপজেলার উন্নয়নের দায়িত্ব তিনি নিজেই নিবেন। এবং নির্বাচনের এক বছরের মধ্যে এই তিন উপজেলার চিত্র পাল্টে দিতে চাই। কক্সবাজারের ন্যায় এই অঞ্চলে মানুষ আসবে।

 

তিনি আরও বলেন আমি এখানে এসেই রাস্তাঘাটের অবস্থা দেখে খুবই হতাশ হয়েছি। এ অবস্থার উত্তরন করতে চাই। মরহুম এম সাইফুর রহমান ও দিলদার হোসেন সেলিম এর অসমাপ্ত কাজকে সমাপ্ত করতে এই অঞ্চলের মানুষের সহযোগিতা চাই। তাই আগামী দিনে ধানের শীষের প্রতীকে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে এ আসনকে বিএনপির চেয়ারপার্সন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান কে উপহার দিতে চাই।

 

মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান এর সভাপতিত্বে ও বিএনপি নেতা আবুল কালাম আজাদ এর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন জৈন্তাপুর গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদল সেচ্ছাসেবদল, শ্রমিকদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন

সারা দেশের ন্যায় গোয়াইনঘাটে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষা অনুষ্ঠিত, অনুপস্থিত ৪৩ পরীক্ষার্থী

গোয়াইনঘাটে বজ্রপাতে ১ জনের মৃত্যু

হাম-রুবেলা টিকাদানের মাধ্যমে শিশুদের সুরক্ষা দিতে চাই—আব্দুল কাইয়ুম চৌধুরী 

আবহমান কাল থেকে খেয়া পারাপারই ভরসা গোয়াইনঘাটের ৫০ হাজার মানুষের, ব্রীজ নির্মাণের দাবি 

সিলেটে ৫৭ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক

গোয়াইনঘাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ  উদযাপিত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক 

সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুল আহাদ এর  দাফন সম্পন্ন

জুলাই সনদ বাস্তবায়নে আরেকটি  জুলাই বিপ্লবের প্রস্তুতি নিতে হবে  …….মাওঃ হাবিবুর রহমান 

সড়ক দুর্ঘটনায় নিহত জামায়াত নেতা মুশাররফ হোসেন এর পরিবারের পাশে জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান

জাফলং কে পৌরসভা করার সুপারিশ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর 

প্রধানমন্ত্রীর সৌজন্য বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ