ঢাকামঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

গোয়াইনঘাটে বিজিবির ব্যতিক্ৰম জনসচেতনতামূলক অনুষ্ঠান

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
২৫ জুন ২০২৬

Link Copied!

 

সীমান্ত প্রতিনিধি :

” আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নাগরিক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সীমান্ত আইন মেনে চলা, সীমান্ত অপরাধ প্রতিরোধে সচেতন নাগরিকের ভূমিকা সম্পর্কিত রচনা, চিত্রাংকন ও ভিডিও কনটেন্ট তৈরী প্রতিযোগিতার মাধ্যমে জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী স্কুল এবং কলেজের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও বিনামূল্যে ঔষধ বিতরণ সম্পন্ন হয়েছে।

 

২৫ জুন বৃহস্পতিবার ১১ ঘটিকায় গোয়াইনঘাট উপজেলা হলরুমে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবির) ব্যবস্থাপনায় উক্ত কার্যক্রমের অংশ হিসেবে সীমান্তবর্তী স্কুল এবং কলেজের কোমলমতি ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ সংগ্রাম বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত ০৪টি স্কুল এবং কলেজ এর শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

 

শিক্ষার্থীরা সীমান্তের বিভিন্ন ঘটনা, অবৈধ চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন প্রতিরোধে বিজিবি’র ভূমিকা, সচেতন নাগরিকের ভূমিকা ইত্যাদি বিষয়ে তাদের চিত্রাংকন, রচনা এবং ভিডিও কনটেন্টে ফুটিয়ে তোলেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য হতে সংশ্লিষ্ট স্কুল এবং কলেজ এর শিক্ষক/বিচারকমন্ডলী কর্তৃক রচনা প্রতিযোগিতায় ১৯ জন, চিত্রাংকনে ১৫ জন এবং ভিডিও কনটেন্ট তৈরীর উপর ১১ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। প্রাথমিকভাবে নির্বাচিতদের মধ্য থেকে প্রত্যেক ক্যাটাগরিতে ১ম, ২য় এবং ৩য় স্থান নির্ধারণ পূর্বক তাদের পুরস্কৃত করা হয়। এছাড়াও, চলমান বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে বিজিবি’র পক্ষ থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ০৪টি বিদ্যালয়কে ১০টি করে ৪০টি ফলজ এবং বনজ গাছের চারা উপহার প্রদান করা হয়।

 

এসময় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল মোঃ নাজমুল হক প্রধান অতিথির বক্তব্যে বলেন সীমান্তের সুরক্ষা একটি দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং অভ্যন্তরীণ নিরাপত্তার মূল ভিত্তি। এটি কেবল সীমান্তরক্ষী বাহিনীর একক দায়িত্ব নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সচেতনতা ও দেশপ্রেমের সাথে জড়িত। চোরাচালান রোধ, মানবপাচার, নারী ও শিশু পাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ বন্ধ এবং মাদক চোরাচালানের মতো জাতীয় হুমকি মোকাবিলায় সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

 

 

তিনি আরও বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষা-প্রতিষ্ঠানে সাধারণত বিশদভাবে সীমান্ত আইন সম্পর্কীয় শিক্ষা প্রদান করা হয় না। বিষয়টি চিন্তা করেই স্কুল-কলেজের শিক্ষার্থীদের সচেতন করার মাধ্যমে সীমান্তবর্তী জনসাধারণকে সচেতন করার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী গোয়াইনঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার, সংগ্রাম বিওপি কমান্ডার, অন্যান্য পদবীর বিজিবি সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনসাধারণ এবং ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

এসময় সীমান্তবর্তী হত-দরিদ্র এবং দুঃস্থ জনসাধারণের চিকিৎসা সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও বিনামূল্যে ঔষধ বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয়। উক্ত মেডিকেল ক্যাম্পেইনে সীমান্তবর্তী ৫ শতাধিক নারী-পুরুষ এবং শিশু’কে ফ্রি চিকিৎসা সেবা প্রদান এবং বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয়।

 

 

 

আরও পড়ুন

সিলেটে সীমান্তের লাখাট স্টেশন সংলগ্ন এলাকায় খাসিয়ার গুলিতে যুবক নিহত

জাফলং জিরো পয়েন্টে ট্রাক্সফোর্সের অভিযান: আটক ১ জনের কারাদণ্ড 

গোয়াইনঘাটে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

সারা দেশের ন্যায় গোয়াইনঘাটে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

গোয়াইনঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

গোয়াইনঘাটে মাদকবিরোধী ঐক্যের আহ্বায়ক কমিটি

সিলেটে ভারতীয় অবৈধ এয়ারগান উদ্ধার করল বিজিবি 

গোয়াইনঘাটে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে  নৌকা চুরির অভিযোগে যুবকের চোখ উপড়ে ফেলছে দূর্বৃত্তরা 

গোয়াইনঘাটে  নৌকা চুরির অভিযোগে যুবকের চোখ উপড়ে ফেলছে দূর্বৃত্তরা 

আলীরগাঁও কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের  বিদায়ী সভা ও মিলাদ মাহফিলে অনুষ্ঠিত 

গোয়াইনঘাটের লুনীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলন, হুমকির মুখে চা-বাগান সহ বেশকটি গ্রাম

জনগণের দোরগোড়ায় মৌলিক সেবা পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য