ঢাকামঙ্গলবার , ১৬ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. আন্তর্জাতিক
  3. জাতীয়

টাকার অভাবে দেশে আসতে পারছে না রেমিট্যান্সযোদ্ধা বদর উদ্দিনের মরদেহ।

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
১১ নভেম্বর ২০২৫

Link Copied!

 

আমির উদ্দিন :সৌদি আরব প্রবাসী বাংলাদেশী রেমিট্যান্সযোদ্ধা মোঃ বদর উদ্দিন সিলেটের গোয়াইনঘাট উপজেলার সতী গ্রামের মৃত কানাই মিয়ার পুত্র। যার (পাসপোর্ট নম্বর: EG0486955, BH0885657)।

গত ২৪ অক্টোবর ২০২৫ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন। মৃতদেহ বর্তমানে সৌদি আরবের আল আবওয়া সিটির Hospital Am Rabak এ সংরক্ষিত রয়েছে বলে জানা গেছে। পারিবারিক সুত্র জানায় বদর উদ্দিনের চার সন্তানের জনক। পরিবার পরিজনদের সুখের আশায় তিনি সৌদি আরবে শ্রমিকের কাজ করতেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তার জীবনে নেমে আসল এক অমানিশার ঝড়, যে ঝড়ে তিনি প্রান হারালেন। এমতাবস্থায় তার লাশ দেশে আসতে খরচ হবে প্রায় চার লক্ষ টাকা, যা বদর উদ্দিনের পরিবারের পক্ষে সম্ভব নয় বলে জানিয়েছেন নিহতের ভাই নাজিম উদ্দিন। ইতিমধ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কে বিষয়টি অবহিত করলে বদর উদ্দিনের লাশের আপডেট জানতে জেদ্দা কনস্যুলারকে চিটি দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্ৰালয়। রিপোর্ট লেখা পর্যন্ত লাশ দেশে আনতে চার লক্ষ টাকার প্রয়োজন বলে জানিয়েছেন পরিবারের লোকজন। সৌদি আরবে অবস্থানরত কমিউনিটি ও সরকারের আন্তরিক সহযোগিতা চান নিহতের ভাই নাজিম উদ্দিন।

এছাড়াও সৌদি আরব প্রবাসী বাংলাদেশি কর্মী  মোঃ বদর উদ্দিন-এর মৃতদেহ জরুরিভিত্তিতে দেশে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং নিয়োগকারী কর্তৃপক্ষ থেকে তাঁর বকেয়া বেতন-ভাতা, আর্থিক ক্ষতিপূরণ ও ইন্স্যুরেন্স বাবদ পরিবার কোন সহায়তা পাবেন কি-না তা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডকে অবহিতকরণের জন্য জেদ্দা দূতাবাসের কাছে জানতে চেয়েছে ওয়েজ আর্নার্স বোর্ড।

আরও পড়ুন

সারা দেশের ন্যায় গোয়াইনঘাটে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষা অনুষ্ঠিত, অনুপস্থিত ৪৩ পরীক্ষার্থী

গোয়াইনঘাটে বজ্রপাতে ১ জনের মৃত্যু

হাম-রুবেলা টিকাদানের মাধ্যমে শিশুদের সুরক্ষা দিতে চাই—আব্দুল কাইয়ুম চৌধুরী 

আবহমান কাল থেকে খেয়া পারাপারই ভরসা গোয়াইনঘাটের ৫০ হাজার মানুষের, ব্রীজ নির্মাণের দাবি 

সিলেটে ৫৭ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক

গোয়াইনঘাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ  উদযাপিত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক 

সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুল আহাদ এর  দাফন সম্পন্ন

জুলাই সনদ বাস্তবায়নে আরেকটি  জুলাই বিপ্লবের প্রস্তুতি নিতে হবে  …….মাওঃ হাবিবুর রহমান 

সড়ক দুর্ঘটনায় নিহত জামায়াত নেতা মুশাররফ হোসেন এর পরিবারের পাশে জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান

জাফলং কে পৌরসভা করার সুপারিশ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর 

প্রধানমন্ত্রীর সৌজন্য বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ