ঢাকাশুক্রবার , ৩১ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

জৈন্তাপুরে বিজিবির গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
৩১ জুলাই ২০২৬

Link Copied!

আলোকিত গোয়াইনঘাট :

সিলেটের জৈন্তাপুর উপজেলায় ৪৮ বিজিবির একটি গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিকন ফার্মাসিউটিক্যালসের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সাদ্দাম হোসেন নিহত হয়েছেন।

 

শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সারিঘাট এলাকার সরুফৌদ পাথরঘাটা মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সাদ্দাম হোসেন জৈন্তাপুর বুথে কোম্পানির টাকা জমা দিয়ে নিজ দায়িত্বপ্রাপ্ত এলাকায় দরবস্তে যাচ্ছিলেন।অন্যদিকে,বিকেলে উপজেলার হরিপুর এলাকায় অনুষ্ঠিতব্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সমাবেশে নিরাপত্তার দায়িত্ব পালনের উদ্দেশ্যে সিলেটের আখালিয়া থেকে ৪৮ বিজিবির একটি টিম তামাবিলে যাচ্ছিলো রিজার্ভ ফোর্স হিসেবে। এ সময় সারিঘাট পাথরঘাটা মসজিদ সংলগ্ন এলাকায় বিজিবির গাড়ি সিলেট হ-১১০০৩২ ও সাদ্দাম হোসেনের মোটরসাইকেল যাহার নাম্বার ঢাকা মেট্রো-হ-৭৫-০১৯৮ মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাদ্দাম হোসেন নিহত হন।

 

সংবাদ লেখা পর্যন্ত নিহত সাদ্দাম হোসেনের স্ত্রী তামাবিল বিজিবি ক্যাম্পে অবস্থান করেছেন এবং বিজিবি ও নিহত পরিবারের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক চলছে।

আরও পড়ুন

ভারতের আন্দোলনরত ছাত্র তরুণদেরকে অভিনন্দন জানাচ্ছি: নাহিদ ইসলাম 

সাংবাদিক এটিএম তুরাব স্মৃতি পদক’ পেলেন সিনিয়র সাংবাদিক আবদুল কাদের তাপাদার

গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে  ইয়াবা ট্যাবলেটসহ আটক ০১

সিলেটে সীমান্তের লাখাট স্টেশন সংলগ্ন এলাকায় খাসিয়ার গুলিতে যুবক নিহত

জাফলং জিরো পয়েন্টে ট্রাক্সফোর্সের অভিযান: আটক ১ জনের কারাদণ্ড 

গোয়াইনঘাটে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

সারা দেশের ন্যায় গোয়াইনঘাটে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

গোয়াইনঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

গোয়াইনঘাটে মাদকবিরোধী ঐক্যের আহ্বায়ক কমিটি

সিলেটে ভারতীয় অবৈধ এয়ারগান উদ্ধার করল বিজিবি 

গোয়াইনঘাটে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে  নৌকা চুরির অভিযোগে যুবকের চোখ উপড়ে ফেলছে দূর্বৃত্তরা 

গোয়াইনঘাটে  নৌকা চুরির অভিযোগে যুবকের চোখ উপড়ে ফেলছে দূর্বৃত্তরা