Category: সিলেট
-

সিসিক প্রশাসক হিসেবে আব্দুল কাইয়ুম চৌধুরীর দায়িত্ব গ্রহণ।
আমির উদ্দিন : আনুষ্ঠানিকভাবে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নবনিযুক্ত প্রশাসক (মেয়র পদমর্যাদার) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল কাইয়ুম চৌধুরী। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে নগরভবনে তিনি সদ্যবিদায়ী প্রশাসক ও সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মোঃ রেজা-উন-নবী–এর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর আব্দুল কাইয়ুম চৌধুরী নগরবাসীর প্রত্যাশা পূরণে ধারাবাহিক…
-

গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের কার্যালয় উদ্বোধন
সিলেটের গোয়াইনঘাট উপজেলার গনমাধ্যম কর্মীদের সংগঠন গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাব-এর কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারী) বিকাল ৩ ঘটিকার সময় গোয়াইনঘাট বাজার হাজী তাহির আলী মার্কেটের ২য় তলায় অফিস উদ্বোধন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী । উদ্বোধন পরবর্তী অনুষ্ঠানে সংগঠনের সভাপতি বিলাল উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সুলেমান সিদ্দিক ও নির্বাহী…
-

রোটারি ভোকেশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক সুবর্ণা হামিদ
সিলেট মিডটাউন রোটারি ক্লাবের উদ্যোগে ভোকেশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড–২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।৩১ জানুয়ারি ২০২৬ (শনিবার) সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান সেলিনা আক্তার চৌধুরীর সভাপতিত্বে এবং প্রোগ্রাম চেয়ারম্যান পিপি রোটারিয়ান প্রফেসর মোহাম্মদ জাকির আলীর পরিচালনায় অনুষ্ঠানের সূচনা হয়। শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন প্রেসিডেন্ট…
-

গোয়াইনঘাট এসোসিয়েশন প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন আমির উদ্দিন
সুলেমান সিদ্দিকী : সিলেটে শহরে অবস্থানরত গোয়াইনঘাট উপজেলার সর্ববৃহৎ সংগঠন গোয়াইনঘাট এসোসিয়েশন–এর পূর্ণাঙ্গ কমিটিতে সাংবাদিক ও সামাজিক সংগঠক ও সাবেক ছাত্রনেতা আমির উদ্দিনকে প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। আমির উদ্দিন দীর্ঘদিন ধরে অনলাইন অফলাইন সাংবাদিকতার পাশাপাশি স্থানীয় উন্নয়ন,প্রবাসীদের সমস্যা সমাধান,চিকিৎসা খাতে সহযোগিতা ও মানবিক সহায়তা এবং সামাজিক সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা…
-

নির্বাচন ও গণভোটের বার্তা নিয়ে ‘ভোটের গাড়ি’এখন গোয়াইনঘাটে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার অন্যতম পর্যটন কেন্দ্র জাফলংয়ে বিশেষ প্রচারণা চালিয়েছে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’। বুধবার (৭ জানুয়ারি) সকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ‘সুপার কারাভ্যান’ বহরের এই ভ্রাম্যমাণ গাড়িটি পর্যটন কেন্দ্র জাফলংয়ের বিজিবি ক্যাস্প এলাকায় এ চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন…
-

জাফলংয়ে ব্রীজ ও টাওয়ার রক্ষায় প্রশাসনের অভিযান:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের জাফলং ব্রীজ ও চা বাগানের বৈদ্যুতিক টাওয়ার রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৭ জানুয়ারী) বিকেলে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে জাফলং ব্রীজ ও বৈদ্যুতিক টাওয়ার সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে উত্তোলিত ও মজুদ…
-

গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১১ জন আসামী গ্রেফতার
আলোকিত গোয়াইনঘাট :গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলায় ৩জন, জিআর সাজা পরোয়ানা মূলে ১জন, সিআর সাজা পরোয়ানা মূলে ১জন, জিআর পরোয়ানা মূলে ২জন, সিআর পরোয়ানা মূলে ১জন এবং অবৈধ বালু উত্তোলনের দায়ে সাজাপ্রাপ্ত ৩ জন আসামীসহ সর্বমোট ১১জন আসামীকে ৪ জানুয়ারী রবিবার দিবাগত রাত গোয়াইনঘাট থানার বিভিন্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে গ্রেফতার করা…
-

গোয়াইনঘাটে প্রভাবশালীদের আতর্কিত হামলায় গুরুতর আহত দুই নারী
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৭নং নন্দিরগাঁও ইউনিয়নে ৪ নং ওয়ার্ডের অন্তর্গত নয়াগাঁও গ্রামে প্রভাবশালীদের আতর্কিত হামলায় অসহায় হতদরিদ্র পরিবারের দুই নারী গুরুতর আহত হয়েছেন। গত শনিবার(২০ ডিসেম্বর)সকাল ৭টা সময় বিবাদী ইমাম উদ্দিন(৩৮),বিলাল উদ্দিন(৩০),মিনহাজ উদ্দিন(২৩), জুবেল আহমদ(২৫)সহ অজ্ঞাতনামা আরও ২/৩ জন দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে পার্শ্ববর্তী বাদী পক্ষকে আক্রমণ করে।এতে গিয়াস উদ্দীন স্ত্রী রহিমা বেগম(৪৬)…
-

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গোয়াইনঘাটে মহান বিজয় দিবস পালিত
আমির উদ্দিন: সারা দেশের ন্যায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গোয়াইনঘাটে মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ ই ডিসেম্বর) সূর্যোদয় লগ্নে গোয়াইনঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে পৃথক পৃথক পুস্পকস্তবক অর্পণ করে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন, থানা পুলিশ, উপজেলা মুক্তিযুদ্ধা সংসদ, গোয়াইনঘাট প্রেসক্লাব, গোয়াইনঘাট রিপোর্টার ক্লাব, গোয়াইনঘাট উপজেলা বিএনপি, উপজেলা শ্রমিকদল, উপজেলা সেচ্ছাসেবদল, উপজেলা ও কলেজ ছাত্রদল, আনসার…
-

গোয়াইনঘাটে পাবলিক ইউনিভার্সিটিজ এসোসিয়েশন এর মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত
সিলেটের গোয়াইনঘাটে পাবলিক ইউনিভার্সিটিজ স্টুডেন্টস এসোসিয়েশন অব গোয়াইনঘাট (পুসাগ)-এর উদ্যোগে ‘পুসাগ ট্যালেন্ট হান্ট – ২০২৫’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ই ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা সদরের গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ও গোয়াইনঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলার ৪০টি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম ও নবম শ্রেণির মোট ৬০০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। সকাল ১১ ঘঠিকা…