ঢাকামঙ্গলবার , ১৬ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়

গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের কার্যালয় উদ্বোধন 

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
২০ ফেব্রুয়ারী ২০২৬

Link Copied!

 সিলেটের গোয়াইনঘাট উপজেলার গনমাধ্যম কর্মীদের সংগঠন গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাব-এর কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

 

শুক্রবার (২০ ফেব্রুয়ারী) বিকাল ৩ ঘটিকার সময় গোয়াইনঘাট বাজার হাজী তাহির আলী মার্কেটের ২য় তলায় অফিস উদ্বোধন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী ।

 

 উদ্বোধন পরবর্তী অনুষ্ঠানে সংগঠনের সভাপতি বিলাল উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সুলেমান সিদ্দিক ও নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলমের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী।

 

 বিশেষ অতিথির বক্তব্য রাখেন-গোয়ইনঘাট প্রেস ক্লাবের সভাপতি মনজুর আহমদ, সাবেক  সভাপতি আব্দুল মালিক আহমদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমির উদ্দিন, গোয়াইনঘাট অনলাইন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক রুবেল আহমেদ, গোয়াইনঘাট রিপোর্টার্স ক্লাবের সহ সভাপতি নোমান আহমদ, গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জের প্রতিনিধি এসআই অমিত সিংহ, গোয়াইনঘাট বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক বাবুল আহমদ, প্রবাসী কমিউনিটি নেতা এমজে কাওসার আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউর রহমান সুজন, নির্বাহী সদস্য হাবিব আহমদ প্রমুখ।

 

এসময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট অনলাইন প্রেস ক্লাবের সহ সভাপতি মাসুক আহমদ,শামীম আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান, সহ-সাধারণ সম্পাদক মো:লোকমান আহমদ,ডালিম আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক জাকিরিয়া হোসেন, অর্থ সম্পাদক মাহবুব আল মারুফ, দপ্তর সম্পাদক জুবায়ের আহমদ সাব্বির, প্রচার সম্পাদক মারুফ আহমদ, ক্রীড়া সম্পাদক আব্দুল হালিম আহমদ, কার্যনির্বাহী সদস্য সাকিব আহমদ, ইকবাল আহমদ, মো: আল আমিন, ডালিম আহমদ সহ বিশিষ্ট ব্যবসায়ী আলিম উদ্দিন ও কবির আহমদ।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, নৈতিকতা রক্ষা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে গোয়াইনঘাট অনলাইন প্রেস ক্লাব। পাশাপাশি গোয়াইনঘাট উপজেলার সার্বিক উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে দায়িত্বশীল ভূমিকা রাখবে।

 

অনুষ্ঠানের শেষে  বিশেষ দোয়া ও মোনাজাত করেন গোয়াইনঘাট থানা মসজিদের ঈমাম মাওলানা মঈন উদ্দিন।

 

আরও পড়ুন

সারা দেশের ন্যায় গোয়াইনঘাটে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষা অনুষ্ঠিত, অনুপস্থিত ৪৩ পরীক্ষার্থী

গোয়াইনঘাটে বজ্রপাতে ১ জনের মৃত্যু

হাম-রুবেলা টিকাদানের মাধ্যমে শিশুদের সুরক্ষা দিতে চাই—আব্দুল কাইয়ুম চৌধুরী 

আবহমান কাল থেকে খেয়া পারাপারই ভরসা গোয়াইনঘাটের ৫০ হাজার মানুষের, ব্রীজ নির্মাণের দাবি 

সিলেটে ৫৭ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক

গোয়াইনঘাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ  উদযাপিত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক 

সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুল আহাদ এর  দাফন সম্পন্ন

জুলাই সনদ বাস্তবায়নে আরেকটি  জুলাই বিপ্লবের প্রস্তুতি নিতে হবে  …….মাওঃ হাবিবুর রহমান 

সড়ক দুর্ঘটনায় নিহত জামায়াত নেতা মুশাররফ হোসেন এর পরিবারের পাশে জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান

জাফলং কে পৌরসভা করার সুপারিশ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর 

প্রধানমন্ত্রীর সৌজন্য বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ