গোয়াইনঘাটের বিভিন্ন সড়ককে অগ্ৰগতি পরিদর্শনে মন্ত্ৰী আরিফুল হক চৌধুরী

আমির উদ্দিন :

 

গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন সড়কের অগ্রগতি ও সার্বিক পরিস্থিতি পৰ্যবেক্ষণ ও পরিদর্শন করেছেন গনপ্ৰজাতন্ত্ৰী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি।

 

বৃহস্পতিবার (১৩ আগষ্ট) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কোম্পানীগঞ্জ হয়ে দুপুর ১২:০০ ঘঠিকার সময় গোয়াইনঘাটের সালুটিকর – বঙ্গবীর রাস্তার আরসিসি ঢালাইয়ের কাজ, গুরুকচি-বঙ্গবীর রাস্তার সংস্কার কাজের উদ্বোধন, গুরুকচি বাজার উচ্চ বিদ্যালয় ও প্ৰাৰ্থমিক বিদ্যালয় পরিদর্শন এবং সোনারহাট – পিরিজপুর রাস্তার সংস্কার কাজ পরিদর্শন করেন।

 

এসময় মন্ত্রী বলেন গোয়াইনঘাটে সকল সড়ককে আরসিসি ঢালাই পর্যায়ে উন্নীত করা হবে এবং দ্রুততম সময়ের মধ্যে গোয়াইনঘাটের বিভিন্ন সড়কের নির্মাণকাজ শেষ করে জনচলাচল উপযোগী করে তোলা হবে।

 

এসময় মন্ত্রী আগামী এক মাসের মধ্যে কাজের ফিটবেগ দিতে উপজেলা প্রকৌশলী কে নিৰ্দেশ দেন।

 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী, এলজিডির নির্বাহী প্রকৌশলী, গোয়াইনঘাট উপজেলা প্রকৌশলী থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

 

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, যুগ্ম মাহবুব আহমদ ছাত্র দলের সদস্য সচিব মুমিনুল হক সহ বিএনপি যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবদল, শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 


Posted

in

by

Tags: