আলোকিত গোয়াইনঘাট :
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১৭০ বোতল ভারতীয় কর্কযুক্ত নিষিদ্ধ উদ্ধার সহ এক জনকে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে গোয়াইনঘাট উপজেলার ১৩ নম্বর বিছনাকান্দি ইউনিয়নের বগাইয়া হাওর মধ্যপাড়া এলাকায় এ অভিযান চালিয়ে সিরাপ উদ্বার সহ এক ব্যক্তিকে আটক করা হয়।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুকের দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) মো. হামিদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে বগাইয়া হাওর মধ্যপাড়ার বাসিন্দা মো. এনামুল হক (১৯), মৃত শাহ আলমের ছেলে,কে গ্রেপ্তার করেন। এ সময় একই মামলার অপর আসামি মনাইকান্দি গ্রামের হেলাল উদ্দিনের ছেলে জাবেদ (২৬) কৌশলে পালিয়ে যায়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত এনামুল হকের হেফাজত থেকে ১৭০ বোতল কর্কযুক্ত ভারতীয় ESkuf Cough Syrup জব্দ করা হয়েছে। প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে মোট ১৭ হাজার মিলিলিটার (১৭ লিটার) কফ সিরাপ ছিল। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা।
এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক দুই আসামির বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
গোয়াইনঘাট থানার ওসি মো. ওমর ফারুক বলেন, মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
