ঢাকামঙ্গলবার , ১৬ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. পর্যটন

পর্যটন সম্মৃদ্ধ জাফলংয়ে যত্রতত্র ময়লার ভাগাড় ,বিপন্ন পরিবেশ

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
১৫ জুন ২০২৬

Link Copied!

আলোকিত গোয়াইনঘাট :

প্রকৃতির অপার সৌন্দর্যঘেরা সিলেটের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র জাফলং এখন ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। যত্রতত্র ময়লা ফেলা এবং উন্মুক্ত স্থানে শৌচাগারের বর্জ্য ছাড়ার কারণে তীব্র দুর্গন্ধে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন দেশ-বিদেশ থেকে আসা পর্যটকরা। নষ্ট হচ্ছে সীমান্ত এলাকার প্রাকৃতিক সৌন্দর্য, হুমকিতে পড়ছে পরিবেশ।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, জাফলং পর্যটন কেন্দ্রের প্রবেশদ্বার থেকে শুরু করে বিভিন্ন মার্কেট, রেস্টুরেন্ট এর পিছনের সাইট, মূল সিঁড়ির দুই পাশ, সিঁড়ির নিচের দোকান এবং জিরো পয়েন্টের সর্বত্রই ময়লা-আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। স্থানীয় রেস্তোরাঁ ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের বর্জ্য সুনির্দিষ্ট কোনো স্থানে না ফেলে যেখানে-সেখানে ফেলে রাখায় পুরো এলাকা জুড়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে।

সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে রাতের আঁধারে। পর্যটন কেন্দ্রের একাধিক টয়লেটের মানববর্জ্য রাতের বেলা উন্মুক্ত স্থানে ছেড়ে দেওয়া হয়। বিশেষ করে মার্কেটের পূর্ব দিকে রাতের আঁধারে ময়লা ও বাথরুমের বর্জ্য ফেলার কারণে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। ফলে রাত কিংবা দিনের বেলা আগত পর্যটকরা সীমান্ত এলাকার নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করতে এসে চরম ভোগান্তিতে পড়ছেন। দুর্গন্ধের কারণে অনেকের পক্ষে সেখানে দাঁড়িয়ে থাকাই দায় হয়ে পড়েছে।

জাফলংয়ে বেড়াতে আসা একধিক পর্যটক আক্ষেপের সাথে বলেন, জাফলংয়ের পাহাড় আর নদীর সৌন্দর্য দেখতে এসেছিলাম। কিন্তু এখানে এসে চারিদিকের ময়লা আর দুর্গন্ধে নিঃশ্বাস নেওয়াই কঠিন হয়ে পড়েছে। রেস্টুরেন্টগুলোর পিছনে এবং সিঁড়ির দুই পাশে যেভাবে ময়লা জমে আছে, তা সত্যি হতাশাজনক। দ্রুত এর সমাধান না হলে জাফলং তার পর্যটক হারাবে।

পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ বলেন, যত্রতত্র ময়লা ফেলার কারণে পর্যটনের পরিবেশ নষ্ট হচ্ছে—এটা সত্য। আমরা ব্যবসায়ীদের নিজ নিজ প্রতিষ্ঠানের বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার জন্য বারবার অনুরোধ জানিয়েছি। তবে স্থায়ী কোনো ডাম্পিং স্টেশন বা বর্জ্য অপসারণের সুনির্দিষ্ট ব্যবস্থা না থাকায় এই সংকট দিন দিন বাড়ছে। আমরা প্রশাসনের সাথে সমন্বয় করে দ্রুত একটি সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার দাবি জানাচ্ছি।

 

এ বিষয়ে যোগাযোগ করা হলে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, জাফলংয়ের পরিবেশ ও সৌন্দর্য রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। যত্রতত্র ময়লা ফেলা এবং রাতের আঁধারে বাথরুমের বর্জ্য নিষ্কাশনের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। পর্যটন কেন্দ্রকে পরিচ্ছন্ন রাখতে এবং পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে দ্রুতই কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি একটি স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে আমরা কাজ করছি।

 

আরও পড়ুন

সারা দেশের ন্যায় গোয়াইনঘাটে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষা অনুষ্ঠিত, অনুপস্থিত ৪৩ পরীক্ষার্থী

গোয়াইনঘাটে বজ্রপাতে ১ জনের মৃত্যু

হাম-রুবেলা টিকাদানের মাধ্যমে শিশুদের সুরক্ষা দিতে চাই—আব্দুল কাইয়ুম চৌধুরী 

আবহমান কাল থেকে খেয়া পারাপারই ভরসা গোয়াইনঘাটের ৫০ হাজার মানুষের, ব্রীজ নির্মাণের দাবি 

সিলেটে ৫৭ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক

গোয়াইনঘাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ  উদযাপিত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক 

সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুল আহাদ এর  দাফন সম্পন্ন

জুলাই সনদ বাস্তবায়নে আরেকটি  জুলাই বিপ্লবের প্রস্তুতি নিতে হবে  …….মাওঃ হাবিবুর রহমান 

সড়ক দুর্ঘটনায় নিহত জামায়াত নেতা মুশাররফ হোসেন এর পরিবারের পাশে জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান

জাফলং কে পৌরসভা করার সুপারিশ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর 

প্রধানমন্ত্রীর সৌজন্য বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ