গোয়াইনঘাটে বজ্রপাতে ১ জনের মৃত্যু

 

গোয়াইনঘাটে বজ্রপাতে তপন দাস পাপলু(৩২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। তিনি উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কামাইদ গ্রামের বাসিন্দা।

 

২০ এপ্ৰিল সোমবার দিবাগত রাত আনুমানিক ৯:০০ ঘঠিকার সময় তেলিখাল বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে আহত হলে সিলেট ওসমানী মেডিকেলে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন গতরাত ডৌবাড়ীতে বজ্রপাতে একজনের মৃত্য হয়েছে, বর্তমানে মরদেহ সিলেট ওসমানী মেডিকেলে ফরেন্সিক বিভাগে রয়েছে।

 


Posted

in

by

Tags: