সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুল আহাদ এর  দাফন সম্পন্ন

 

আমির উদ্দিন :

হাজার হাজার সুধী, শুভাকাঙ্ক্ষী, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সহ বৃহত্তর জৈন্তিয়ার অগনিত মানুষ কে কাঁদিয়ে অবশেষে না ফেরার পথে পাড়ি জমালেন সিলেট বারের বিজ্ঞ আইনজীবী বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুল আহাদ(৫৬)।

বুধবার ১ এপ্ৰিল রাত ১০ ঘঠিকার সময় সিলেট ওয়েসিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

 

২ এপ্ৰিল বৃহস্পতিবার বাদ জুহর সারীঘাট ঈদগাহ মাঠে জানাযার নামায শেষ পঞ্চায়েত কবরস্থানে সমাহিত করা হয় উত্তর সিলেটের এই কিংবদন্তিকে।

 

 

জানাযায় অংশ নিয়ে শোক প্রকাশ করেন সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারী আলহাজ্ব জয়নাল আবেদীন, মহানগর জামায়াতের নায়েবে আমীর হাফিজ মিফতাহ উদ্দিন, সিলেট জেলা বারের সভাপতি গোলাম ইয়াহিয়া চৌধুরী সুহেল, সেক্রেটারী জুবায়ের বখত জুবের, সাবেক সভাপতি একে এম সামিউল ইসলাম, সাবেক পিপি নুরুল হক,এডিশনাল পিপি লুৎফুল কিবরিয়া শামীম, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল আহমদ, সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুল হান্নান সাবেক সহ সভাপতি আব্দুল কাদের তাপাদার,সিলেট বারের বিশিষ্ট আইনজীবী এডভোকেট সামছুজ্জামান জামান, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী চেয়ারম্যান, জৈন্তাপুর উপজেলা জামায়াতের আমীর গোলাম কিবরিয়া, গোয়াইনঘাট উপজেলা আমীর মাষ্টার আবুল হোসেন, গোয়াইনঘাট উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সাংবাদিক আনোয়ার হোসাইন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সাবেক সভাপতি ফয়েজ আহমদ,দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম, খরিলহাট মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু হানিফ, আলোকিত গোয়াইনঘাট সম্পাদক আমির উদ্দিন প্রমুখ।

 

উল্লেখ্য যে এডভোকেট আব্দুল আহাদের কিছুদিন পূর্বে হার্ট সার্জারি করা হয়েছিল। গত মঙ্গলবার স্কোক করলে তাকে মেডিকেলে ভর্তি করা হয়। মৃত্যুকালে তার তিনি তিন ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।


Posted

in

by

Tags: