ঢাকামঙ্গলবার , ১৬ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়

সড়ক দুর্ঘটনায় নিহত জামায়াত নেতা মুশাররফ হোসেন এর পরিবারের পাশে জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
৩১ মার্চ ২০২৬

Link Copied!

আলোকিত গোয়াইনঘাট :

 

সড়ক দুর্ঘটনায় নিহত গোয়াইনঘাটের রুস্তমপুর ইউনিয়নের লামারবাজার বাসিন্দা গোয়াইনঘাট উপজেলা পেশাজীবি বিভাগের সেক্রেটারি মুশাররফ হোসেন এর শোকার্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান।

 

মঙ্গলবার ৩১ মাৰ্চ দুপুরে উপজেলা রুস্তমপুর ইউনিয়নের লামারবাজার তার নিজ বাড়িতে গিয়ে পরিবার ও সন্তানদের সান্ত্বনা দেন ও কবর জিয়ারত করেন।

 

এসময় মাওলানা হাবিব বলেন মুশাররফ তার ছাত্র জীবন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত দ্বীন ও ইসলামের পথে অবিচল পথ চলা এক নির্ভীক সেনানী ছিলেন। সংগঠনের প্রতি তার আনুগত্য ও সময়দান এবং ত্যাগ তিতিক্ষা আমরা আজীব শ্রদ্ধাভরে স্মরন করব। আমরা মহান মনিবের দরবারে দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।

 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর কেন্দ্রীয় মজলিসে সূরার সদস্য হাফেজ মাওলানা আনোয়ার হোসাইন খান, জেলা জামায়াতের সেক্রেটারি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, জেলা জামায়াতের মজলিসে সূরা ও কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ মাওলানা ফয়জুল্লাহ বাহার, জেলার সহকারী সেক্রেটারি মাওলানা মাশুক আহমদ, রুস্তমপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আমিনুর রশিদ জসীম, জামায়াত নেতা আব্দুল হক, রুহুল আমিন, আরিফুল ইসলাম, নিহতের পিতা সাবেক ইউপি সদস্য ময়নুল ইসলাম প্রমুখ।

 

উল্লেখ্য যে গত ১২ মার্চ সিলেট ভোলাগঞ্জ রোডের ধুপাগুল নামক স্থানে মর্মান্তিক ঘটনা দূর্ঘটনায় ঘটনাস্থলে প্রান হারান জামায়াত নেতা মোশাররফ হোসাইন।

আরও পড়ুন

সারা দেশের ন্যায় গোয়াইনঘাটে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষা অনুষ্ঠিত, অনুপস্থিত ৪৩ পরীক্ষার্থী

গোয়াইনঘাটে বজ্রপাতে ১ জনের মৃত্যু

হাম-রুবেলা টিকাদানের মাধ্যমে শিশুদের সুরক্ষা দিতে চাই—আব্দুল কাইয়ুম চৌধুরী 

আবহমান কাল থেকে খেয়া পারাপারই ভরসা গোয়াইনঘাটের ৫০ হাজার মানুষের, ব্রীজ নির্মাণের দাবি 

সিলেটে ৫৭ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক

গোয়াইনঘাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ  উদযাপিত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক 

সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুল আহাদ এর  দাফন সম্পন্ন

জুলাই সনদ বাস্তবায়নে আরেকটি  জুলাই বিপ্লবের প্রস্তুতি নিতে হবে  …….মাওঃ হাবিবুর রহমান 

সড়ক দুর্ঘটনায় নিহত জামায়াত নেতা মুশাররফ হোসেন এর পরিবারের পাশে জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান

জাফলং কে পৌরসভা করার সুপারিশ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর 

প্রধানমন্ত্রীর সৌজন্য বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ