ঢাকামঙ্গলবার , ১৬ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়

জাফলং কে পৌরসভা করার সুপারিশ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর 

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
৩০ মার্চ ২০২৬

Link Copied!

 

আমির উদ্দিন :

 

পর্যটন নগরী সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংকে পৌরসভা গঠন করার প্রস্তাব করে স্থানীয় সরকার সচিবের নিকট একটি সুপারিশ পত্র পাঠিয়েছেন সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী ।

 

সাম্প্ৰতিক পাঠানো (ডিএ) চিঠিতে তিনি বলেন আমার নির্বাচনী এলাকা সিলেট জেলার গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এর মধ্যে গোয়াইনঘাট উপজেলার জাফলং-কে পৌরসভা হিসেবে প্রতিষ্ঠা করা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে। এটি সিলেট বিভাগের একটি গুরুত্বপূর্ণ পর্যটন ও অর্থনৈতিক অঞ্চল। জাফলংকে পৌরসভা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার প্রধান কারণ হলো পর্যটন ব্যবস্থাপনার উন্নয়ন , জাফলং বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। প্রতিবছর হাজার হাজার দেশি-বিদেশি পর্যটক এখানে আসেন। পৌরসভা হলে পরিকল্পিত অবকাঠামো উন্নয়ন (রাস্তা, ড্রেনেজ, পার্কিং) সম্ভব হবে। পরিবেশ সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যকরভাবে করা যাবে। পর্যটন খাত থেকে নিয়মিত রাজস্ব আদায় সম্ভব হবে।

 

পত্রে আরিফুল হক চৌধুরী আরও বলেন বর্তমানে অনেক নাগরিক সুবিধা সীমিত। পৌরসভা হলে সুপেয় পানি, স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থাপনা উন্নত হবে। স্বাস্থ্যকেন্দ্র, বাজার ও গণসুবিধা আধুনিকায়ন করা যাবে। পরিকল্পিত আবাসন ও অবৈধ স্থাপনা নিয়ন্ত্রণ সহজ হবে।

পাথর, কৃষি ও ক্ষুদ্র ব্যবসা জাফলং এলাকার অর্থনীতির মূলভিত্তি। পৌর প্রশাসন থাকলে কর ও লাইসেন্সিং ব্যবস্থার মাধ্যমে অর্থনৈতিক কার্যক্রম সুশৃঙ্খল হবে। কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে।

 

জাফলং পাহাড়, নদী ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। অবৈধ পাথর উত্তোলন নিয়ন্ত্রণ করা যাবে। পরিবেশবান্ধব উন্নয়ন পরিকল্পনা গ্রহণ সম্ভব হবে। নদী ও পাহাড় সংরক্ষণে স্থানীয় আইন প্রয়োগ সহজ হবে।

স্থানীয় পর্যায়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হবে। জনগণের অংশগ্রহণমূলক শাসনব্যবস্থা গড়ে উঠবে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা বাড়বে। জাফলংকে পৌরসভা হিসেবে প্রতিষ্ঠা করলে পরিকল্পিত নগরায়ণ, উন্নত জনসেবা, পর্যটন ব্যবস্থাপনা এবং পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করা সম্ভব হবে। ফলে জাফলং একটি টেকসই ও আধুনিক পর্যটননগরী হিসেবে গড়ে উঠবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

 

অপরদিকে মন্ত্রীর সুপারিশের আলোকে গত ২৫ মার্চ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব আশফিকুন নাহার এক সাক্ষরিত চিঠিতে সিলেট জেলা প্রশাসক কে জাফলংয়ে প্রস্তাবিত পৌরসভার সার্বিক অবস্থান, জনসংখ্যা, আয়ের উৎস সহ সকল পরিসংখ্যান জানাতে একটি পরিপত্র জারি করে স্থানীয় সরকার বিভাগ।

 

তবে জাফলংয়ে পৌরসভার প্রস্তাব কে জাফলং এলাকার জনসাধারণ স্বাগত জানালেও উপজেলা জুড়ে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। উপজেলার মানুষের দাবি জাফলং এর চেয়ে গোয়াইনঘাট উপজেলা সদর কে পৌরসভায় রুপান্তর করলে সুবিধা পাবে বেশিরভাগ মানুষ।

 

 

 

 

 

 

 

আরও পড়ুন

সারা দেশের ন্যায় গোয়াইনঘাটে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষা অনুষ্ঠিত, অনুপস্থিত ৪৩ পরীক্ষার্থী

গোয়াইনঘাটে বজ্রপাতে ১ জনের মৃত্যু

হাম-রুবেলা টিকাদানের মাধ্যমে শিশুদের সুরক্ষা দিতে চাই—আব্দুল কাইয়ুম চৌধুরী 

আবহমান কাল থেকে খেয়া পারাপারই ভরসা গোয়াইনঘাটের ৫০ হাজার মানুষের, ব্রীজ নির্মাণের দাবি 

সিলেটে ৫৭ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক

গোয়াইনঘাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ  উদযাপিত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক 

সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুল আহাদ এর  দাফন সম্পন্ন

জুলাই সনদ বাস্তবায়নে আরেকটি  জুলাই বিপ্লবের প্রস্তুতি নিতে হবে  …….মাওঃ হাবিবুর রহমান 

সড়ক দুর্ঘটনায় নিহত জামায়াত নেতা মুশাররফ হোসেন এর পরিবারের পাশে জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান

জাফলং কে পৌরসভা করার সুপারিশ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর 

প্রধানমন্ত্রীর সৌজন্য বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ