ঢাকাবৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়

নানান কর্মসূচির মধ্য দিয়ে গোয়াইনঘাটে মহান স্বাধীনতা দিবস পালিত 

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
২৬ মার্চ ২০২৬

Link Copied!

আলোকিত গোয়াইনঘাট :

 

সিলেটের গোয়াইনঘাটে নানান কর্মসূচির মধ্য দিয়ে এবং যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে ২৬ মার্চ তথা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।

 

মঙ্গলবার (২৬ মার্চ) প্রত্যুষে তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

 

ভোর হওয়ার সাথে সাথে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। শুরুতে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং গোয়াইনঘাট থানার পক্ষে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি সম্মান জানান। এরপর একে একে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গোয়াইনঘাট প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, অনলাইন প্রেস ক্লাব এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

 

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন স্বাধীনতার গুরুত্ব এবং মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের আত্মত্যাগ ও বীরত্বগাথা ইতিহাস আমাদেরকে অনুপ্ৰাণিত করে ।

 

এসময় স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এছাড়া স্থানীয় গোয়াইনঘাট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, “অনেক রক্ত আর ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা। আজ আমাদের শপথ নিতে হবে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বোদ্ধ হয়ে দেশ গড়ার কাজে নিজেদের আত্মনিয়োগ করার। বীর মুক্তিযোদ্ধাদের যে আত্মত্যাগ, তা আমাদের প্রজন্মের পর প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আমরা একটি উন্নত ও সমৃদ্ধ উপজেলা গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।”

 

রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ জসীম উদ্দিন এর নেতৃত্বে  অঙ্গ-সহযোগী সংগঠনগুলো শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও বিশাল র‍্যালির আয়োজন করে।

 

 এছাড়া উপজেলার সকল সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

 

অপরদিকে দিবসটি উপলক্ষে শোক বানী পাঠিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোয়াইনঘাট উপজেলা শাখা, দলটির উপজেলা আমীর মাষ্টার আবুল হোসেন প্রেরিত এক শোক বার্তায় তিনি বলেন ২৬ শে মার্চ এব্য স্বাধীনতা দিবস বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। এই দিনে স্বাধীনতা আন্দোলনের জন্য বাংলার মুক্তিকামী জনতা যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল। আমরা আজকের এই দিনে মুক্তিযোদ্ধে শহীদ সকল বীর মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনা করছি।

 

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সৌজন্য বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ

চাঁদাবাজির অভিযোগে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে গ্রেফতার ০২

নানান কর্মসূচির মধ্য দিয়ে গোয়াইনঘাটে মহান স্বাধীনতা দিবস পালিত 

গণহত্যা দিবস উপলক্ষে জাফলং তামাবিল বধ্যভূমিতে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলী অর্পণ 

বালুর নিচে অভিনব কায়দায় ভারতীয় জিরা পাচার: গোয়াইনঘাটে ট্রাকসহ আটক ১

গোয়াইনঘাট প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিলেটে ট্যালেন্ট হান্ট মেধাবৃত্তি প্রদান ও গ্রান্ড ইফতার

গোয়াইনঘাটে জামায়াতের ইফতার মাহফিল ও আলোচনা সভা

সিলেটে ঘাতক ট্রাক কেড়ে নিলো জামায়াত নেতার প্রান

গোয়াইনঘাটে বালুবাহী ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত

গোয়াইনঘাটে ইচ্ছে অনুযায়ী চলছে ইটভাটা, বিলীন হচ্ছে ফসলী জমি  

গোয়াইনঘাটে প্রবাসীর আত্মহত্যা

গোয়াইনঘাটে প্রবাসীর আত্মহত্যা