ঢাকামঙ্গলবার , ১৬ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. অপরাধ

সিলেটে ঘাতক ট্রাক কেড়ে নিলো জামায়াত নেতার প্রান

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
১২ মার্চ ২০২৬

Link Copied!

 

সিলেটে সড়ক দুর্ঘটনায় গোয়াইনঘাট উপজেলা জামায়াতের সদস্য (রুকন) ও সোনর বাংলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোশাররফ হোসাইন (৪০)এর এর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকাল আনুমানিক ৫:৪৫ ঘঠিকার সময় সিলেট – ভোলাগঞ্জ রোডের ধুপাগুল নামক স্থানে মোটরসাইকেল চলাকালে ট্রাক চাপায় ঘটনাস্থলে নিহত হন তিনি। মোশাররফ হোসাইন গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের লামারবাজার গ্রামের ডাক্তার ময়নুল হোসেন এর পুত্র।গোয়াইনঘাট উপজেলা জামায়াতের সদস্য গোয়াইনঘাট উপজেলা পেশাজীবি ফোরামের সেক্রেটারি ও রুস্তমপুর ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি।

দূর্ঘটনায় লেবানন প্রবাসী আব্দুল আহাদ বাবুল কে মুমূর্ষ অবস্থায় সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে।
বর্তমানে মোশাররফ হোসাইন এর মরদেহ সিলেট ওসমানী মেডিকেলের ফরেন্সিক বিভাগে রয়েছে।

এদিকে তাহার মৃত্যুতে গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে, শোক প্রকাশ করেছেন সিলেট জেলা জামায়াতের জামায়াতের সেক্রেটারি আলহাজ্ব জয়নাল আবেদীন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি আনোয়ার হোসাইন রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন পারভেজ, গোয়াইনঘাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি আজিজুর রহমান আজিজ, ইব্রাহিম খলিল প্রমুখ।

অপরদিকে ঘাতক ট্রাক ড্রাইভার কে গ্রেফতারের দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

আরও পড়ুন

সারা দেশের ন্যায় গোয়াইনঘাটে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষা অনুষ্ঠিত, অনুপস্থিত ৪৩ পরীক্ষার্থী

গোয়াইনঘাটে বজ্রপাতে ১ জনের মৃত্যু

হাম-রুবেলা টিকাদানের মাধ্যমে শিশুদের সুরক্ষা দিতে চাই—আব্দুল কাইয়ুম চৌধুরী 

আবহমান কাল থেকে খেয়া পারাপারই ভরসা গোয়াইনঘাটের ৫০ হাজার মানুষের, ব্রীজ নির্মাণের দাবি 

সিলেটে ৫৭ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক

গোয়াইনঘাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ  উদযাপিত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক 

সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুল আহাদ এর  দাফন সম্পন্ন

জুলাই সনদ বাস্তবায়নে আরেকটি  জুলাই বিপ্লবের প্রস্তুতি নিতে হবে  …….মাওঃ হাবিবুর রহমান 

সড়ক দুর্ঘটনায় নিহত জামায়াত নেতা মুশাররফ হোসেন এর পরিবারের পাশে জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান

জাফলং কে পৌরসভা করার সুপারিশ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর 

প্রধানমন্ত্রীর সৌজন্য বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ