ঢাকাবৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

গোয়াইনঘাটে প্রবাসীর আত্মহত্যা

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
৮ মার্চ ২০২৬

Link Copied!

 

আলোকিত গোয়াইনঘাট :

সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাতির খাল গ্রামের দোবাই প্রবাস ফেরত পাবেল মিয়া (২৪)নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।তিনি গত চার মাস পূর্বে দোবাই থেকে বাংলাদেশে ছুটিতে এসেছিলেন।

নিহত ওই যুবক উপজেলার ২ নং পশ্চিম জাফলং ইউনিয়নের হাতিরখাল গ্রামের আব্দুল মনাফের ছেলে।

শনিবার রাত ১০ টা থেকে সাড়ে ৩ টার দিকে যে কোন সময় সবার অগোচরে নিজ বসতঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে রোববার সকালে গোয়াইনঘাট থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,নিতহ পাবেল মিয়া দোবাই প্রবাসে থাকা অবস্থায় গত ১ বছর পূর্বে উপজেলার লেংগুড়া ইউনিয়নের খলিলুর রহমানের মেয়ে রিপা বেগমের সাথে মোবাইলে বিবাহ হয়।গত চার মাস পূর্বে দেশে এসে পারিবারিকভাবপ স্ত্রী রিপা বেগম কে বাড়িতে আনেন।কিছু দিন পর থেকেই পাবেল মিয়া ও তার স্ত্রী মধ্যে পারিবারিক কলহ চলছিল।গত ১২ দিন পূর্বে স্ত্রী রিপা বেগম বাবার বাড়িতে বেড়াতে যায়। পারিবারিক কলহ ও হতাশার জেরে শনিবার রাত ১০ টা থেকে ৩ টার মধ্যে যেকোন সময় সবার অগোচরে নিজ বসত ঘরে ফ্যানের সাথে গলায় মাফলার প্যাচিয়ে ফাঁস লাগায়।খবর পেয়ে রোববার ভোরে গোয়াইনঘাট থানার এসআই তানজিল আকন্দ সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) কবীর হোসেন বলেন,ধারনা করা হচ্ছে পারিবারিক কলহ হতাশাগ্রস্ত হয়ে পাবেল মিয়া গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করেনি। এ ঘটনায় গোয়াইনঘাট থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সৌজন্য বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ

চাঁদাবাজির অভিযোগে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে গ্রেফতার ০২

নানান কর্মসূচির মধ্য দিয়ে গোয়াইনঘাটে মহান স্বাধীনতা দিবস পালিত 

গণহত্যা দিবস উপলক্ষে জাফলং তামাবিল বধ্যভূমিতে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলী অর্পণ 

বালুর নিচে অভিনব কায়দায় ভারতীয় জিরা পাচার: গোয়াইনঘাটে ট্রাকসহ আটক ১

গোয়াইনঘাট প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিলেটে ট্যালেন্ট হান্ট মেধাবৃত্তি প্রদান ও গ্রান্ড ইফতার

গোয়াইনঘাটে জামায়াতের ইফতার মাহফিল ও আলোচনা সভা

সিলেটে ঘাতক ট্রাক কেড়ে নিলো জামায়াত নেতার প্রান

গোয়াইনঘাটে বালুবাহী ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত

গোয়াইনঘাটে ইচ্ছে অনুযায়ী চলছে ইটভাটা, বিলীন হচ্ছে ফসলী জমি  

গোয়াইনঘাটে প্রবাসীর আত্মহত্যা

গোয়াইনঘাটে প্রবাসীর আত্মহত্যা