ঢাকাবৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ
  2. অপরাধ

জাফলং ব্রীজের নীচ থেকে মুমূর্ষু অবস্থায় কৃষক উদ্ধার, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু, এলাকায় মিশ্ প্রতিক্রিয়া 

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
৭ মার্চ ২০২৬

Link Copied!

আলোকিত গোয়াইনঘাট :

 

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং ব্রীজের নিচ থেকে ইয়াহিয়া  নামে এক  তরমুজ খেত পাহাড়াদার যুবককে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা।

শুক্রবার ৬ মার্চ রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের জাফলং ব্রীজের নিচ থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। আত্মীয় স্বজনরা উদ্ধার করে প্রথমে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।অবস্থা আশংকা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।পরে উন্নত  চিকিৎসার জন্য সিলেটে  নেওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়।

নিহত যুবকের নাম ইয়াহিয়া (২৩)। তিনি উপজেলার নাইন্দা হাওর এলাকার বুরহান উদ্দিনের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৭ টার দিকে জাফলং ব্রীজের  নিচে অচেতন ও মুমূর্ষ অবস্থায় ইয়াহিয়াকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।পরে  ইয়াহিয়ার আত্মীয় স্বজনদের খবর দিলে আত্মীয় স্বজনরা তাকে  উদ্ধার করে গোয়াইনঘাট  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আশংকা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় ইয়াহিয়ার মারা যান।

 

নিহত ইয়াহিয়ার চাচাতো ভাই আলী আহমদ  বলেন,ইয়াহিয়া প্রতিদিন নাইনন্দার হাওরে  তরমুজ খেত পাহাড়া দিত।গতকাল ইয়াহিয়া কে  সেহরির পর থেকে তরমুজ খেতের বাসা থেকে আর পাওয়া যাচ্ছিল না।শুক্রবার তারবির নামাজের আগ মূহুর্তে খবর পাই ইয়াহিয়া জাফলং ব্রীজের নিচে মুমূর্ষু অবস্থায় পরে রয়েছে। ব্রীজের নিচ থেকে উদ্ধারের সময় সে  একটু একটু কথা বলতে পারত এবং সে ঐ সময় বলেছিল কে তাকে ডাবের পানি পান করিয়েছে গলায় প্রচন্ড ব্যাথা হচ্ছে। পরে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিলেট  ওসমানী হাসপাতালে নেওয়ার জন্য বলেন।হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় গাড়িতে মারা যায়।বর্তমানে ময়নাতদন্তের জন্য ইয়াহিয়ার লাশ  সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে আছে।এ বিষয়ে থানায়  মামলা করবেন  বলেও জানান তিনি।

 

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ও পূর্ব জাফলং ইউনিয়ন বিট অফিসার এসআই  আব্দুল হান্নান  বলেন, জাফলং ব্রীজের নিচ থেকে ইয়াহিয়া নামে এক যুবক কে মুমূর্ষু অবস্থায় উদ্ধার হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়েছে। নাম ঠিকানা সহ তার তথ্য নিয়েছি।এ বিষয়ে এখন পর্যন্ত কেউ  অভিযোগ দেয়নি। অভিযোগ পেলেই  তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সৌজন্য বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ

চাঁদাবাজির অভিযোগে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে গ্রেফতার ০২

নানান কর্মসূচির মধ্য দিয়ে গোয়াইনঘাটে মহান স্বাধীনতা দিবস পালিত 

গণহত্যা দিবস উপলক্ষে জাফলং তামাবিল বধ্যভূমিতে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলী অর্পণ 

বালুর নিচে অভিনব কায়দায় ভারতীয় জিরা পাচার: গোয়াইনঘাটে ট্রাকসহ আটক ১

গোয়াইনঘাট প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিলেটে ট্যালেন্ট হান্ট মেধাবৃত্তি প্রদান ও গ্রান্ড ইফতার

গোয়াইনঘাটে জামায়াতের ইফতার মাহফিল ও আলোচনা সভা

সিলেটে ঘাতক ট্রাক কেড়ে নিলো জামায়াত নেতার প্রান

গোয়াইনঘাটে বালুবাহী ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত

গোয়াইনঘাটে ইচ্ছে অনুযায়ী চলছে ইটভাটা, বিলীন হচ্ছে ফসলী জমি  

গোয়াইনঘাটে প্রবাসীর আত্মহত্যা

গোয়াইনঘাটে প্রবাসীর আত্মহত্যা