আজ ৩ মার্চ (মঙ্গলবার) রাত সাড়ে ৯টায় মেন্দিভাগস্থ এমরান ল অ্যাসোসিয়েট অফিসে সিলেট জেলা বিএনপি-র এক জরুরি সভা অনুষ্ঠিত হবে।
সভায় জেলা বিএনপির উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও সিলেট–৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী।এমন তথ্য নিশ্চিত করেছেন জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক মাহবুব আলম।