ঢাকাসোমবার , ২ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়

জাফলংয়ে অবৈধভাবে বালু পাথর উত্তোলন ট্রাস্কফোর্সের অভিযান, আটক ২

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
১ মার্চ ২০২৬

Link Copied!

আলোকিত গোয়াইনঘাট :

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে কৃষি জমি ও বসতভিটা ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলন ঠেকাতে অভিযান  গোয়াইনঘাট উপজেলা প্রশাসন।

এ সময় দু’জনকে আটকসহ পেলোডার, ট্রাক ও বালু জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। আটক দু’জনকে প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম করাদন্ড দেয়া হয়েছে।

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ পেয়ে রোববার (১ মার্চ) দুপুরে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারীর নেতৃত্বে জাফলংয়ের লাখেরপাড় ও পাগলা বিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বালু লোড আনলোড করার সময় ২ টি পেলোডার, ১টি ট্রাক ও ৪শত ঘনফুট বালু জব্দ এবং কৃষি জমি ও বসতভিটা ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলনের সাইটে ৫ টি মেশিন বিনষ্ট করে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় গোয়াইনঘাট থানার ওসি মো. মনিরুজ্জামানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।অভিযান শেষে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী জানান, আইনি নিষেধাজ্ঞা অমান্য করে কৃষি জমি ও বসতভিটা ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে আজকের অভিযান পরিচালনা করা হয়েছে।

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে টাস্কফোর্সের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে বলে তিনি জানিয়েছেন।

আরও পড়ুন

সিসিকের নব নিযুক্ত প্রশাসককে হেলাল উদ্দিন আহমেদ এর অভিনন্দন

সিলেট সিটি করপোরেশনের নবনিযুক্ত প্ৰশাসক  আব্দুল কাইয়ুম চৌধুরীর দায়িত্ব গ্রহণ আগামীকাল

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে ১৮০ দিনে বাস্তবায়নযোগ্য ২২ দফা কর্মসূচি গৃহীত। 

গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের কার্যালয় উদ্বোধন 

মন্ত্রী নয়, আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই                                     -আরিফুল হক চৌধুরী

নির্বাচনী এলাকা সহ বৃহত্তর সিলেটে পাঁচ দিনের সফরে আসছেন সরকারের মন্ত্রী আরিফুল হক চৌধুরী 

ছাত্রশিবির সিলেট মহানগর শাখার নতুন কমিটি 

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী সিলেটের আরিফুল হক চৌধুরী 

মন্ত্ৰী পরিষদের শপথ অনুষ্ঠানে ডাক পেলেন সিলেটের আরিফুল হক চৌধুরী 

সিলেট অনলাইন প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি গুলজার, সম্পাদক সাইফুর 

গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন 

গোয়াইনঘাটে গলায় ফাঁস দিয়ে তরুনের আত্মহত্যা