ঢাকামঙ্গলবার , ১৬ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. আন্তর্জাতিক

দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে– আব্দুল কাইয়ুম চৌধুরী 

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
১ মার্চ ২০২৬

Link Copied!

সিলেট সিটি কর্পোরেশন এর প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়েই এদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই গণতান্ত্রিক ও নিরপেক্ষ নির্বাচন করতে গিয়ে আমাদের অনেক সাথী ভাইকে প্রাণ দিতে হয়েছে।আমি তাদের শ্রদ্ধাভরে স্মরণ করি ও তাদের রূহের মাগফিরাত কামনা করছি।তিনি বলেন,বিগত নিরপেক্ষ জাতীয় নির্বাচনে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপিকে জনগণ ম্যান্ডেট দিয়েছে।তিনি বলেন, সরকার আমার উপর আস্থা রেখে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব অর্পণ করেছে। সিলেট নগরে বহুবিধ সমস্যা রয়েছে।নগরবাসীকে আধুনিক সুযোগ সুবিধা প্রদান করে তাদের সমস্যা সমাধানে আমি ইতিবাচক সকল কাজ করে যাব।তিনি সমাজ ও নগর উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তাঁর দায়িত্ব পালনে ও একটি সুন্দর নগরী গঠনে সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্যদের সহযোগিতা কামনা করেন।

 

 শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর জিন্দাবাজারস্থ অভিজাত এক রেস্টুরেন্টে সিলেট অনলাইন প্রেসক্লাব আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনায় অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  মাহফিলে রাজনীতিবিদ,কুটনৈতিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রশাসন ও পুলিশের কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি,ব্যবসায়ী নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ,আইন কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও ছাত্রনেতৃবৃন্দ সহ বিভিন্ন পেশার প্রতিনিধিত্বশীল  ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.সাইফুর রহমান তালুকদারের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ভারতীয় সহকারী হাই  কমিশনার শ্রী অনিরুদ্ধ দাস,শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড.জি এম রবিউল ইসলাম, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শামিম আহমদ,সিলেটস্থ ভারতীয় সহকারী হাই কমিশনের প্রেস সচিব (কালচার এন্ড এডুকেশন) রাজেশ ভাটিয়া, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার(উত্তর) ও মিডিয়ার দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ সাইফুল ইসলাম,সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান,সিলেট মেট্রোপলিটন চেম্বারের কোষাধ্যক্ষ জহির হোসেন, সিলেট  জেলা ও দায়রা জজ আদালতের সরকারি এডিশনাল পিপি এডভোকেট মোস্তাক আহমদ,সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দীন,  সিলেটের বিভাগীয় কমিশনারের একান্ত সচিব ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা,বাংলাদেশ বেতার সিলেট অফিসের সহকারী পরিচালক দেলওয়ার হোসেন ও ইকাবাল আহমদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার ও সিনিয়র আইনজীবী মো: ইরফানুজ্জামান চৌধুরী,ছাত্রশিবিরের প্রাক্তন কেন্দ্রীয় আইন সম্পাদক  এডভোকেট রফিকুল হাসান লোদী,সিলেট মহানগর শিবিরের সভাপতি  শহিদুল ইসলাম সাজু, সিলেট জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক শাহিন আলম প্রমুখ।

 

এসময় উপস্থিত ছিলেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুহিত দিদার, সহ-সভাপতি জহিরুল ইসলাম মিশু, সহ-সাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনি, কোষাধ্যক্ষ শহীদুর রহমান জুয়েল, সাবেক কোষাধ্যক্ষ তাওহীদুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক তারেক আহমদ খান,পাঠাগার ও প্রকাশনা লোকমান আহমদ, তথ্য প্রযুক্তি সম্পাদক কামরুল আলম, দপ্তর সম্পাদক দেলওয়ার হোসেন মান্না, কার্যকরী পরিষদের  সদস্য সাদিকুর রহমান চৌধুরী,  মোশাহিদ আলী,  সৈয়দ রাসেল আহমদ, সাংবাদিক দেবব্রত রায় দিপন, শাহিন আহমদ, খায়রুল আমিন রাফসান,নুরুল আলম আলমাস, জসিম উদ্দিন,আমির উদ্দিন, ফাহিম আহমদ,  আবুল হোসেন, জাকির আহমদ, আফরোজ খান, মোহাম্মদ নুরুল ইসলাম, নাহিদ আহমদ, শাহজাহান সাহেদ, মাহমুদ পারভেজ খান, এহিয়া আহমদ, শিপন চন্দ দাস,  শেখ জাবেদ আহমদ,মাজহারুল ইসলাম সাদী, পাভেল আহমদ, ইব্রাহিম খান রনি, এম এ ওয়াহিদ চৌধুরী, সোহেল মিয়া, মো: আলমগীর আলম,  সেলিম আহমদ, মইনুল হাসান আবির, ফারুক আহমদ,  তাইনুল ইসলাম,উৎপল বড়ুয়া,আব্দুল বাছিত, প্রবাসী সদস্য জুনায়েদুর রহমান,মাহমুদুল হাসান নাইম ও মাহফুজ কাওসার ছাদি প্রমুখ।

আরও পড়ুন

সারা দেশের ন্যায় গোয়াইনঘাটে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষা অনুষ্ঠিত, অনুপস্থিত ৪৩ পরীক্ষার্থী

গোয়াইনঘাটে বজ্রপাতে ১ জনের মৃত্যু

হাম-রুবেলা টিকাদানের মাধ্যমে শিশুদের সুরক্ষা দিতে চাই—আব্দুল কাইয়ুম চৌধুরী 

আবহমান কাল থেকে খেয়া পারাপারই ভরসা গোয়াইনঘাটের ৫০ হাজার মানুষের, ব্রীজ নির্মাণের দাবি 

সিলেটে ৫৭ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক

গোয়াইনঘাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ  উদযাপিত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক 

সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুল আহাদ এর  দাফন সম্পন্ন

জুলাই সনদ বাস্তবায়নে আরেকটি  জুলাই বিপ্লবের প্রস্তুতি নিতে হবে  …….মাওঃ হাবিবুর রহমান 

সড়ক দুর্ঘটনায় নিহত জামায়াত নেতা মুশাররফ হোসেন এর পরিবারের পাশে জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান

জাফলং কে পৌরসভা করার সুপারিশ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর 

প্রধানমন্ত্রীর সৌজন্য বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ