আমির উদ্দিন :
সিলেট সিটি করপোরেশনের নব নিযুক্ত প্রশাসক(মেয়র) আব্দুল কাইয়ুম চৌধুরীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হেলাল আহমেদ ।
গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, সিলেট নগরীর নাগরিক সেবা, অবকাঠামো উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে প্রশাসকের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী তার অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে নগরবাসীর প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখবেন।
হেলাল আহমদ বলেন, পরিকল্পিত নগর উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়ন এখন সময়ের দাবি। প্রশাসকের নেতৃত্বে এসব ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি প্রত্যাশা করেন।
তিনি সিলেট সিটি করপোরেশনের সার্বিক উন্নয়ন এবং নগরবাসীর কল্যাণে নবমনোনীত প্রশাসকের সফলতা কামনা করেন।