আলোকিত গোয়াইনঘাট :
সিলেট সিটি করপোরেশনের নবনিযুক্ত প্ৰশাসক (মেয়রের দায়িত্ব) আব্দুল কাইয়ুম চৌধুরী আগামীকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ২টায় আনুষ্ঠানিকভাবে সিলেট সিটি করপোরেশন কার্যালয়ে প্রশাসকের দায়িত্ব গ্রহণ করবেন। এরপর তিনি সাংবাদিকগণের সাথে মতবিনিময় করবেন।
এর আগে সকাল ১১টা ৫০ মিনিটে তিনি ঢাকা থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন। এরপর দুপুর ১২টা ২০ মিনিটে তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।