Oplus_131072
আলোকিত গোয়াইনঘাট :
নির্বাচনী এলাকা সিলেট ০৪ আসনের গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ সহ বৃহত্তর সিলেটে বিভিন্ন কার্যক্রমে অংশ নিতে পাঁচ দিনের সফরে সিলেট আসছেন গনপ্ৰজাতন্ত্ৰী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বৃহষ্পতিবার সকালে ইউএস বাংলার একটি ফ্লাইটে সিলেট আসবেন তিনি। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর পাঁচদিনের সফরে বৃহস্পতিবার বেলা ১২ ঘঠিকার সময় ইউএস বাংলা এয়ারের একটি ফ্লাইটে ঢাকা হযরত শাহজালাল (র:) আন্তর্জাতিক বিমানবন্দর হতে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন তিনি।
বুধবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ সচিব মোহাম্মদ শামছুল ইসলাম স্বাক্ষরিত মন্ত্রীর সফরসূচী থেকে জানা যায়, বৃহস্পতিবার সিলেটে এসে প্রথমে সার্কিট হাউসে যাবেন আরিফুল হক চৌধুরী । পরে
শুক্রবার দুপুর হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত ও সেখানে জুমার নামাজ আদায় করবেন তিনি। বিকেলে দক্ষিণ সুরমা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে যোগদান করবেন।
এরপর শনিবার সকালে মৌলভীবাজারে সাবেক অর্থমন্ত্রী এম. সাইফুর রহমানের কবর জিয়ারত, বরূনা মাদ্রাসা পরিদর্শন ও পীর সাহেব রশীদুর রহমান ফারুক বর্ণভীর সাথে সৌজন্য সাক্ষাত দুপুর আড়াইটায় নিজ দাদা-দাদীর কবর জিয়ারত করে কমলগঞ্জ থেকে সিলেটের কুমারপাড়া বাসায় আসবেন তিনি ।
রোববার সকাল সাড়ে দশ ঘঠিকা থেকে সাড়ে তিন ঘঠিকা পর্যন্ত ক্রমান্বয়ে নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধিজনদের সাথে মতবিনিময় করবেন।
সোমবার সকালে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জেলার নেতৃবৃন্দ, গণমান্য ব্যাক্তিবর্গ, সাংবাদিক ও সুধিকজনদের সাথে মতবিনিময় করবেন। এরপর দুপুরে বিমানযোগে ঢাকায় ফিরেবেন।
প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সিলেট-৪(গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) আসন থেকে বিপুল ভোটে ১১ দলীয় জোট প্রার্থী জয়নাল আবেদীন কে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন আরিফুল হক চৌধুরী।
এরপর মঙ্গলবার তিনি শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নেন।