Oplus_131072
আমির উদ্দিন:
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে শপথ নিলেন ২৩২ সিলেট-৪ সংসদীয় আসন (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ) থেকে নব নির্বাচিত সংসদ সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বিএনপির চেয়ারম্যান এর উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।
মঙ্গলবার বেলা ৪ ঘঠিকার সময় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রী পরিষদের শপথ অনুষ্ঠানে মন্ত্রনালয়ের মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তিনি।
উল্লেখ্য যে ১৯৫৯ সালের ২৩ নভেম্বর সিলেটে জন্মগ্ৰহণ করেন আরিফুল হক চৌধুরী, তার পিতা মরহুম শফিকুল হক চৌধুরী ও মাতা আমিনা খাতুন।
রাজনৈতিক জীবনে তিনি ১৯৭৯ সনে
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সম্পৃক্ততার মধ্য দিয়ে রাজনৈতিক জীবন শুরু করেন।
পরে তিনি ছাত্রদল কেন্দ্রীয় কমিটি সদস্য সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক, সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক, সিলেট মহানগর বিএনপির সভাপতি, ও মহানগর বিএনপির আহব্বায়ক এর দায়িত্ব পালন করছেন। সর্বশেষ তিনি বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা পদে নিযুক্ত হয়েছেন। জনপ্রতিনিধিত্বে আরিফুল হক চৌধুরী ২০০৩ সালে সিলেট সিটি কর্পোরেশন কাউন্সিলর নির্বাচিত হন এবং ২০১৩ ও ২০১৮ সালে পরপর দুইবার মেয়র নির্বাচিত হন। এবং প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান এর সময়ে নগর উন্নয়ন কমিটির চেয়ারম্যান ছিলেন।