ঢাকামঙ্গলবার , ১৬ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. আন্তর্জাতিক

মন্ত্ৰী পরিষদের শপথ অনুষ্ঠানে ডাক পেলেন সিলেটের আরিফুল হক চৌধুরী 

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
১৭ ফেব্রুয়ারী ২০২৬

Link Copied!

Oplus_131072

 

আলোকিত গোয়াইনঘাট :

সিলেট-৪ আসন (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ) আসন থেকে নব নির্বাচিত সংসদ সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বিএনপির চেয়ারম্যান এর উপদেষ্টা আরিফুল হক চৌধুরী অদ্য বেলা ৪ ঘঠিকার সময় মন্ত্রী পরিষদের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন বলে জানিয়েছেন সিলেট জেলা বিএনপির নেতা আরিফ ইকবাল নেহাল।

 

 

আলোকিত গোয়াইনঘাট কে জেলা বিএনপির এই নেতা জানান জনগণের বিশাল এ রায় এবং প্রবাসী অধ্যুষিত সিলেট অঞ্চল থেকে আরিফুল হক চৌধুরী কে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী করা হচ্ছে।

 

অপরদিকে এক বার্তায় আরিফুল হক চৌধুরী বলেন সিলেট ০৪ আসনের সর্বস্তরের মানুষের অকৃত্রিম ভালোবাসা ও সমর্থনের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি

 

 

 

তিনি বলেন, সিলেট-৪ আসনের মাটি ও মানুষের সাথে আমার দীর্ঘদিনের আত্মার সম্পর্ক। এই অঞ্চলের মানুষের আবেগ, অধিকার এবং উন্নয়নের লড়াইয়ে আমি অঙ্গীকারবদ্ধ। জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জের সাধারণ মানুষ আমাকে যেভাবেন আপন করে নিয়েছেন, তার জন্য আমি ঋণী।

সিলেটের পর্যটন ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এই অঞ্চলটি দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এখানকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে একটি সুদূরপ্রসারী পরিকল্পনার প্রয়োজনীয়তা রয়েছে।

 

নবনির্বাচিত সংসদ সদস‍্য আরিফুল হক চৌধুরী বলেন, এই বিজয় শুধুমাত্র দলের প্রার্থীদেরই নয়, এটি পুরো সিলেট বিভাগের জনগণের বিজয়। গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়ের পক্ষে জনগণ যে রায় দিয়েছেন, তা আমাদের জন্য গর্বের ও দায়িত্ববোধের বিষয়। ইনশাহ আল্লাহ , আমি প্রতিজ্ঞা করে বলছি, আগামী এক বছরের মধ্যে দৃশ্যমান উন্নয়নের চিত্র দেখতে পাবেন।

 

উল্লেখ্য যে আরিফুল হক চৌধুরী বিএনপির চেয়ারম্যান এর উপদেষ্টা পরিষদের সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সিলেট ০৪ আসন থেকে বিএনপির ধানের শীষের মনোনয়ন পেয়ে ১ লাখ ৮৫ হাজার ভোটে পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। মঙ্গলবার সকাল দশ ঘঠিকায় সংসদ সদস্য হিসাবে তাহার শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং বিকেলে মন্ত্রনালয়ের পূর্ণ মন্ত্রীর শপথ নিবেন সিলেট অঞ্চলের সিনিয়র এ নেতা।

 

আরও পড়ুন

সারা দেশের ন্যায় গোয়াইনঘাটে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষা অনুষ্ঠিত, অনুপস্থিত ৪৩ পরীক্ষার্থী

গোয়াইনঘাটে বজ্রপাতে ১ জনের মৃত্যু

হাম-রুবেলা টিকাদানের মাধ্যমে শিশুদের সুরক্ষা দিতে চাই—আব্দুল কাইয়ুম চৌধুরী 

আবহমান কাল থেকে খেয়া পারাপারই ভরসা গোয়াইনঘাটের ৫০ হাজার মানুষের, ব্রীজ নির্মাণের দাবি 

সিলেটে ৫৭ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক

গোয়াইনঘাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ  উদযাপিত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক 

সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুল আহাদ এর  দাফন সম্পন্ন

জুলাই সনদ বাস্তবায়নে আরেকটি  জুলাই বিপ্লবের প্রস্তুতি নিতে হবে  …….মাওঃ হাবিবুর রহমান 

সড়ক দুর্ঘটনায় নিহত জামায়াত নেতা মুশাররফ হোসেন এর পরিবারের পাশে জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান

জাফলং কে পৌরসভা করার সুপারিশ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর 

প্রধানমন্ত্রীর সৌজন্য বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ