ঢাকামঙ্গলবার , ১৬ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়

গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন 

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
১৬ ফেব্রুয়ারী ২০২৬

Link Copied!

সুলেমান সিদ্দিকী:

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীদের সংগঠন গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের ১ বছর মেয়াদি ২২ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) সংগঠনের উপদেষ্টা শরীফ সালেহীন প্এরেরিতক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে কৃষাণ মাঝি পত্রিকার ক্রাইম রিপোর্টার মো: বিলাল উদ্দিন সভাপতি, দৈনিক বিজয়ের কণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার সুলেমান সিদ্দিকী সাধারণ সম্পাদক এবং জাতীয় দৈনিক মুক্ত খবর পত্রিকার গোয়াইনঘাট প্রতিনিধি রুবেল আহমেদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্যরা হলেন— সহ-সভাপতি মাসুক আহমদ ও শামীম আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান, সহ সাধারণ সম্পাদক লোকমান আহমদ, ডালিম আহমদ ও লোকমান আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক: জাকারিয়া হোসেন, অর্থ সম্পাদক মাহবুব আল মারুফ,

দপ্তর সম্পাদক জুবায়ের আহমদ সাব্বির,

প্রচার সম্পাদক মারুফ আহমদ, ক্রীড়া সম্পাদক মো: আব্দুল হালিম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুজাহিদুল ইসলাম আজম, নির্বাহী সদস্য হাবিব আহমদ, সাকিব আহমদ, ইকবাল আহমদ, মো: আল আমিন, জাহাঙ্গীর আলম। এছাড়াও পদাধিকার বলে সদস্য হয়েছেন প্রতিষ্ঠাতা সভাপতি  বেলাল উদ্দিন আল আজাদ ও সদ্য সাবেক সভাপতি এইচকে শরীফ সালেহীন।

 

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে গোয়াইনঘাট উপজেলার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা দেশবাসীর সামনে তুলে ধরতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মান-উন্নয়ন, অধিকার রক্ষা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

আরও পড়ুন

সারা দেশের ন্যায় গোয়াইনঘাটে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষা অনুষ্ঠিত, অনুপস্থিত ৪৩ পরীক্ষার্থী

গোয়াইনঘাটে বজ্রপাতে ১ জনের মৃত্যু

হাম-রুবেলা টিকাদানের মাধ্যমে শিশুদের সুরক্ষা দিতে চাই—আব্দুল কাইয়ুম চৌধুরী 

আবহমান কাল থেকে খেয়া পারাপারই ভরসা গোয়াইনঘাটের ৫০ হাজার মানুষের, ব্রীজ নির্মাণের দাবি 

সিলেটে ৫৭ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক

গোয়াইনঘাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ  উদযাপিত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক 

সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুল আহাদ এর  দাফন সম্পন্ন

জুলাই সনদ বাস্তবায়নে আরেকটি  জুলাই বিপ্লবের প্রস্তুতি নিতে হবে  …….মাওঃ হাবিবুর রহমান 

সড়ক দুর্ঘটনায় নিহত জামায়াত নেতা মুশাররফ হোসেন এর পরিবারের পাশে জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান

জাফলং কে পৌরসভা করার সুপারিশ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর 

প্রধানমন্ত্রীর সৌজন্য বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ