ঢাকাসোমবার , ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. আন্তর্জাতিক

গোয়াইনঘাটে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ’ র উদ্বোধন ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
২৬ নভেম্বর ২০২৫

Link Copied!

 

সারাদেশে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ এর অংশ হিসেবে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন “প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)” এর সহযোগিতায় গোয়াইনঘাট বিয়াম ল্যাবটেরী স্কুল মাঠে প্রাণী সম্পদ সপ্তাহ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি” প্রাণি সম্পদে হবে উন্নতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোয়াইনঘাট উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃপক্ষ এবং প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ বাস্তবায়ন কমিটি বিভিন্ন ধরনের স্টলে খামারিদের নিজস্ব চিন্তা – চেতনায় নানা পদ্ধতির কৌশল প্রদর্শনের সুযোগ করে দেন।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃক আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনী ও উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. জামাল খাঁন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী মো. হাসিব আহমদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের উপ- সহকারী প্রকৌশলী মো. ইউনুছ আলী, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার উত্তম কুমার রায়, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি মনজুর আহমদ, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আহমদ প্রমুখ।

প্রদর্শনীতে সাতটি ক্যাটাগরীতে মোট ২১টি স্টলকে পুরস্কার ও সনদ দেয়া হবে। পুরস্কার হিসেবে ৩০ হাজার টাকা নগদ প্রদান করা হবে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জামাল খাঁন বলেন, মেলায় দর্শনার্থীদের আকৃষ্ট করতে প্রদর্শনী ও খামারীদের স্টলের সুযোগ দেয়া হয়েছে।

আরও পড়ুন

সিলেটে স্থানীয় প্রার্থী জয়নাল আবেদীন এর প্রচারণায় যোগ দিতে দেশের পথে কমিউনিটি আব্দুল মুবিন

রোটারি ভোকেশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক সুবর্ণা হামিদ

বিজয়ী হলে আপনাদের নায্য হিস্যা বুঝিয়ে দেওয়া হবে  …………জয়নাল আবেদীন 

গোয়াইনঘাট প্রবাসী পরিষদের কমিটি গঠন 

গোয়াইনঘাটে ধানের শীষের পক্ষে নির্ঘুম সময় পার করছেন এডভোকেট শাহজাহান সিদ্দিকী

বিজয়ী হলে শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে  …………জয়নাল আবেদীন 

গোয়াইনঘাটে খাস জমিতে অবৈধ স্থাপনা  উচ্ছেদ 

ইসলামী মূল্যবোধ বজায় রেখে নারীদের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে: আরিফুল হক চৌধুরী

সদর ইউনিয়ন ও পশ্চিম জাফলং ইউনিয়নে বেগম খালেদা জিয়া’র মৃত্যুতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেটে গণভোটের প্রচারণায় ‘ভোটের রিকশা’ কার্যক্রমের উদ্বোধন

গোয়াইনঘাট ছাত্র পরিষদের শিক্ষা উপকরণ বিতরণ

গোয়াইনঘাট এসোসিয়েশন প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন আমির উদ্দিন