আলোকিত গোয়াইনঘাট :আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে সিলেট ০৪, ০৫,০৬ সংসদীয় আসনে বিভিন্ন ভোট কেন্দ্রের প্রতিনিধিদের বৃহস্পতিবার ৬ ই নভেম্বর বিকাল ৩ ঘটিকার সময় সিলেট নগরীর আমান উল্ল্যাহ কনভেনশনে অনুষ্ঠিত হয়েছে। জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মাশুক আহমদ এর পরিচালনায় এতে উদ্বোধনী বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর ও( কানাইঘাট জকিগঞ্জ) সিলেট ০৫ মাওলানা আনোয়ার হোসাইন খান।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমান।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, সিলেট ০৬ (গোলাপগঞ্জ বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ঢাকা মহানগরী উত্তরের আমীর সেলিম উদ্দিন, সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি ও( জৈন্তাপুর গোয়াইনঘাট কোম্পানীগন্জ) সিলেট ০৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদীন।সিলেট ০৩ (দক্ষিণ সুরমা, বালাগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা লোকমান আহমদ।
সমাবেশে আরও বক্তব্য রাখেন রাখেন সিলেট জেলা জামায়াতের নেতা ও আসন পরিচালক মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, আলহাজ্ব সাইদুর রহমান, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ নাজমুল ইসল, সাবেক ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক সাইফুল্লাহ আল হোসাইন, জয়নুল আবেদিন, মাওনালা নিজাম উদ্দিন, নজরুল ইসলাম প্রমুখ।
