গোয়াইনঘাটে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আমির উদ্দিন :

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যে সিলেটের গোয়াইনঘাটে ৫৪ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে সমবায়ীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী।

উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ কপিল উদ্দিনের সভাপতিত্বে ও অফিস সহকারী জিল্লুর রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালেক,  সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন প্রমুখ।

এ সময় সমবায়ীদের মধ্য থেকে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা নৌকা শ্রমজীবী সমবায় সমিতির সভাপতি আব্দুল আলিম


Posted

in

by

Tags: